সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য দর্শনার এলিজা রহমান অস্ট্রেলিয়ার ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত ভুমি অফিস কর্মস্থলে অনুপস্থিত থাকায় দুই কর্মচারীকে শাস্তিস্বরুপ স্ট্যান্ডরিলিজ

তেঁতুলিয়ায় ইউএনওকে মিথ্যা অপবাদে ফাঁসানোর চেষ্টার প্রতিবাদে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদ সমাবেশ, চান নিরাপদ কর্ম পরিবেশ

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০২:৫৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ ১২৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তেতুঁলিয়া উপজেলা নির্বাহী আফরোজ শাহিন খসরুকে নিয়ে ঘুষ গ্রহণের মিথ্যা অপবাদ ও হয়রানি করার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সামনে উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে এ কর্মসূচী পালন করেন৷

এসময় বিক্ষোভ সমাবেশে উপজেলা কৃষি অফিসার সাবরিনা আফরিন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নাজমুল হক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জীবন ইসলাম, উপজেলা প্রকৌশলী ইদ্রিস আলী খান, প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার নবীউল কারিম সরকার, মাধ্যমিক শিক্ষা অফিসার শওকত আলী, হিসাবরক্ষণ কর্মকর্তা মুক্তার হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত থেকে বক্তব্য দেন।

এসময় বিক্ষোভ সমাবেশে প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হক বলেন, এরকম মিথ্যা ও সাজানো অপবাদ একজন অফিসারের বিরুদ্ধে তুলে মান-সম্মান ক্ষুন্ন করা হয়েছে বিষয়টি খুব দুঃখজনক। আমরা তদন্ত সাপেক্ষে বিচার চাই।
মাধ্যমিক শিক্ষা অফিসার শওকত আলী বলেন, উপজেলায় যে সকল কর্মকর্তা ও কর্মচারী চাকুরী করেন তাদের মুখে অত্র উপজেলার মানুষের শুনাম আছে। গত পরশু দিনের ঘটনা আমাদের আতংকিত করেছে। উর্মি নামের একজন নারীর কে বা কাহারো ষড়যন্ত্রে লিপ্ত হয়ে খুব সুপরিকল্পিতভাবে ইউএনও’র বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ মিথ্যা অপবাদ ছড়িয়েছে যা দুঃখজনক। আমরা কর্ম স্থলে সঠিক পরিবেশের জন্য জনগণের সহযোগিতা চাই।
তিরনইহাট ইউনিয়ন চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, উপজেলা নির্বাহী অফিসারে সঙ্গে বিগত দু’বছর ধরে নানামুখী কাজ করেছি। কখনো খারাপ কিছু দেখিনি। কিন্তু একজন ভারসাম্যহীন ও ভবঘুরে নারী কিভাবে ১ লাখ ৮০ হাজার টাকা ঘুষ দেবার কথা তুলছে। আমার জানামতে ছেলের জন্য কোন দরখাস্ত উপজেলা পরিষদে করেনি। বিষয়টি বানোয়াট ও ভীত্তিহীন হওয়ায় তদন্ত সাপেক্ষে বিচার দাবী করছি।
প্রতিবাদ সমাবেশে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীরা এ ঘটনায় তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানান। সুষ্ঠু দাপ্তরিক কর্ম পরিবেশ নিশ্চিত দাবী করেন এছাড়া। ইউএনও আফরোজ শাহিন খসরুকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও সম্মানহানি করার জন্যই এ ধরনের অপবাদ দেয়া কারনে এই কর্মসূচী পালন করেন তারা৷ এবং এঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িত ও ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত করে বিচারের আওতায় আনার দাবী জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

তেঁতুলিয়ায় ইউএনওকে মিথ্যা অপবাদে ফাঁসানোর চেষ্টার প্রতিবাদে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদ সমাবেশ, চান নিরাপদ কর্ম পরিবেশ

আপডেট সময় : ০২:৫৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬