সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

ঝালকাঠিতে গড়ে উঠছে আধুনিক ‘সাংস্কৃতিক ভিলেজ’: ড. জিয়াউদ্দিন হায়দার

মোঃ মনির হোসেন ঝালকাঠি:
  • আপডেট সময় : ০৫:৩৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ১১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠির সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং পর্যটন সম্ভাবনাকে কাজে লাগিয়ে ধানসিঁড়ি ইকোপার্কে একটি আধুনিক ‘সাংস্কৃতিক ভিলেজ’ নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। পাশাপাশি ঝালকাঠিকে বাংলাদেশের প্রথম পরিচ্ছন্ন শহর এবং একটি আলোকিত ও আধুনিক মডেল জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।
বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে ঝালকাঠি পৌর মিনি স্টেডিয়ামে ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. জিয়াউদ্দিন হায়দার তার বক্তব্যে ঝালকাঠিকে ঘিরে সরকারের বহুমুখী উন্নয়ন পরিকল্পনার চিত্র তুলে ধরেন ধানসিঁড়ি ইকোপার্কে গড়ে উঠবে আধুনিক সাংস্কৃতিক ভিলেজ, যা শিল্প, সাহিত্য, সংগীত ও লোকসংস্কৃতির মিলনমেলায় পরিণত হবে। এছাড়া তরুণদের প্রতিভা বিকাশে আধুনিক ক্রীড়া কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। বিদ্যালয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তুলতে একাধিক ভাষা শিক্ষার সুযোগ সৃষ্টির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।কৃষকদের কল্যাণে ‘কৃষি কার্ড’ কার্যক্রম শক্তিশালী করা এবং ফ্যামিলি কার্ডের মাধ্যমে সাধারণ মানুষের সামাজিক নিরাপত্তা ও জীবনমান উন্নয়নের কার্যক্রম চলমান থাকবে।
ঝালকাঠিকে বাংলাদেশের প্রথম পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তুলতে পরিচ্ছন্নতাকে একটি সামাজিক আন্দোলনে পরিণত করার জন্য তিনি স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।

ড. হায়দার বলেন, “সুস্থ মানুষই একটি উন্নত রাষ্ট্রের প্রধান শক্তি। তাই স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা নিরলস কাজ করছি।” তিনি আরও যোগ করেন, বর্তমান সরকারের লক্ষ্য কেবল অবকাঠামোগত উন্নয়ন নয়, বরং শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্য ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে একটি সমৃদ্ধ সমাজ প্রতিষ্ঠা করা।

ঝালকাঠি জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক মো. কাওছার হোসেন, এস অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এস এম বায়েজিদ ইবনে আকবর ,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ, রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরী‌ সহ প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

সবশেষে ড. জিয়াউদ্দিন হায়দার উন্নয়নের এই অগ্রযাত্রায় সরকারের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, সকলের সম্মিলিত প্রচেষ্টায় ঝালকাঠি আগামী দিনে আধুনিক বাংলাদেশের উন্নয়নের একটি উজ্জ্বল উদাহরণ হয়ে উঠবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঝালকাঠিতে গড়ে উঠছে আধুনিক ‘সাংস্কৃতিক ভিলেজ’: ড. জিয়াউদ্দিন হায়দার

আপডেট সময় : ০৫:৩৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬