সংবাদ শিরোনাম ::
আদালতের আদেশ অমান্য করে শিক্ষকের জমিতে ধান রোপণের অভিযোগ। বিজয়নগরে চুরি বাড়ার নেপথ্যে ভাঙারি দোকান, নজরদারির দাবি স্থানীয়দের ঝালকাঠিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে জেলা বিএনপি ও মহিলা দলের দোয়া ও মিলাদ মাহফিল ঝালকাঠিতে জেল থেকে পালানো সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রাজাপুরে মাদক সেবনের আখড়ায় অভিযান: ৫ জনের কারাদণ্ড ও জরিমানা চুয়াডাঙ্গায় ১ও ২ আসনের এমপির বৃক্ষরোপণ উদ্বোধন তেঁতুলিয়ায় চা-বাগান দখলকে কেন্দ্র করে বিধবাকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি হেরোইন ও ইয়াবার বিকল্প এখন ব্যাথা নাশক ট্যাপেন্টাডল ট্যাবলেট বাবুগঞ্জে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের শোক কর্মসূচি, নেতৃত্বে সরদার খালেদ হোসেন স্বপন কালকিনি পৌর এলাকার গোপালপুর দারুসসুন্নাহ মহিলা মাদ্রাসার পাশে বোমা বিস্ফোরণ।

ঝালকাঠিতে জমে উঠেছিল পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল: চ্যাম্পিয়ন ৯ নং ওয়ার্ড

মোঃ মনির হোসেন ঝালকাঠি :
  • আপডেট সময় : ০৫:৫৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬ ১৯১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি পৌরসভার উদ্যোগে আয়োজিত ‘পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্ট’ উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নামে মাসব্যাপী এই টুর্নামেন্টের। ঝালকাঠি মিনি স্টেডিয়ামে আয়োজিত এই ফাইনাল ম্যাচটি দেখতে মাঠে উপস্থিত ছিলেন শত শত ফুটবলপ্রেমী দর্শক।

ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় ৯ নং ওয়ার্ড ও ৭ নং ওয়ার্ড ফুটবল দল। টানটান উত্তেজনাপূর্ণ এই ম্যাচে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে ৯ নং ওয়ার্ড দল ৩-০ গোলের ব্যবধানে ৭ নং ওয়ার্ডকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ মমিনউদ্দিন।
এবারের টুর্নামেন্টের পুরস্কার ছিল বেশ ব্যতিক্রমী। চ্যাম্পিয়ন দলকে ট্রফির পাশাপাশি একটি লাল ষাঁড় এবং রানার-আপ দলকে একটি লাল খাসি পুরস্কার হিসেবে প্রদান করা হয়। এছাড়া ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত খেলোয়াড়দের বিশেষ পুরস্কার হিসেবে দেওয়া হয় রাজহাঁস। খেলার রেফারি ও দায়িত্ব পালনকারী কর্মকর্তাদেরও উপহার হিসেবে হাঁস ও মোরগ প্রদান করা হয়, যা দর্শকদের মাঝে বেশ আগ্রহ সৃষ্টি করে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পৌর প্রশাসক মোঃ কাউসার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মোঃ শাহাদাৎ হোসেন, সিভিল সার্জন এবং অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা খেলাধুলার প্রসারে সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরেন। তারা বলেন, বর্তমান সরকার খেলাধুলাকে কেবল বিনোদন নয়, বরং একটি পেশা হিসেবে গুরুত্ব দিচ্ছে। পড়ালেখার পাশাপাশি খেলাধুলাকে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করতে কাজ করা হচ্ছে।
বক্তারা আরও বলেন, যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। সুস্থ ও সুন্দর সমাজ বিনির্মাণে তরুণ প্রজন্মকে নিয়মিত ক্রীড়া কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তারা। এমন ব্যতিক্রমী ও আনন্দঘন আয়োজনের ভূয়সী প্রশংসা করেন উপস্থিত দর্শক ও ক্রীড়ামোদীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঝালকাঠিতে জমে উঠেছিল পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল: চ্যাম্পিয়ন ৯ নং ওয়ার্ড

আপডেট সময় : ০৫:৫৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬