বাবুগঞ্জে বীজ ও সার বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন
- আপডেট সময় : ০৬:১৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ২৬ বার পড়া হয়েছে
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

বরিশালের বাবুগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে রোপা আমন ধানের বীজ ও সারসহ নারকেল, আম, মাল্টা ও আমড়া চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
২২ জুন সোমবার সকালে বাবুগঞ্জ উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে এই কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বাবুগঞ্জ উপজেলা পরিষদ কৃষক প্রশিক্ষণ হলরুমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার মহাঃ আব্দুর রউফ এর সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আসমা উল হুসনা।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না, রহমতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল করিম হাওলাদার,বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান টুলু, সাবেক সভাপতি মোঃ সাইফুল ইসলাম, মোঃ সাইফুল রহিম, বিমানবন্দর প্রেসক্লাব সভাপতি মোঃ আরিফ উদ্দিন আহমেদ মুন্না, রিপোর্ট ইউনিটির সভাপতি মোঃ শাহাব উদ্দিন।
এছাড়াও উপ সহকারী কৃষি অফিসার আতিকুর রহমান সুমন, উপ সহকারী কৃষি অফিসার মোঃ রফিকুল ইসলাম,উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ আরিফুর রহমান রতনসহ কৃষক কৃষাণী ও সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ১০০ জন কৃষক কে ৫ কেজি করে আমন ধানের বীজ, ৫ টি নারিকেল গাছের চারা ও সার বিতরণ করা হয়েছে।






















