সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

বাবুগঞ্জ ডিগ্রি কলেজের সড়ক সংস্কারে দুর্ভোগের অবসান, পরিদর্শনে ইউএনও

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:৩৯:২৪ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬ ১১৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ ডিগ্রি কলেজের বিজ্ঞান ভবনের সামনে ও সংলগ্ন প্রবেশ সড়কের দীর্ঘদিনের বেহাল অবস্থা অবশেষে সংস্কারের মাধ্যমে দূর হয়েছে।

বরিশাল-৩ সংসদীয় আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট জয়নুল আবেদীনের সহায়তায় এবং কলেজ গভর্নিং বডির অভিভাবক সদস্য ও ছাত্রনেতা মোঃ আজিজুল হকের প্রচেষ্টায় টিআর (টেস্ট রিলিফ) প্রকল্পের বরাদ্দকৃত অর্থ দিয়ে সড়কটি সংস্কার করা হয়।

দীর্ঘদিন ধরে শিক্ষক-শিক্ষার্থী ও সাধারণ মানুষের চলাচলে ভোগান্তির কারণ হয়ে থাকা সড়কটির সংস্কার কাজ সম্পন্ন হওয়ায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন। সংশ্লিষ্টরা এটিকে একটি সময়োপযোগী ও যুগান্তকারী উদ্যোগ হিসেবে উল্লেখ করেছেন।

সংস্কার কাজ শেষ হওয়ার পর শনিবার (২০ জুন) বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা উল হুসনা কাজটি পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক মোঃ শাহে আলম, রহমতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রাজন শিকদার, ছাত্রনেতা ও বাবুগঞ্জ ডিগ্রি কলেজের গভর্নিং বডির অভিভাবক সদস্য মোঃ আজিজুল হক, কলেজের শিক্ষকবৃন্দ এবং অন্যান্য নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাবুগঞ্জ ডিগ্রি কলেজের সড়ক সংস্কারে দুর্ভোগের অবসান, পরিদর্শনে ইউএনও

আপডেট সময় : ০৪:৩৯:২৪ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬