সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

জনকল্যাণমূলক উদ্যোগে রহমতপুরে আলোচনায় রাজন সিকদার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৬:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬ ৯০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নে বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে স্থানীয়দের মাঝে আলোচনায় রয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও রহমতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাজন সিকদার।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সুবিধার্থে নানা উদ্যোগ গ্রহণ করে আসছেন। খেয়াঘাট এলাকায় যাত্রীদের জন্য যাত্রী ছাউনি নির্মাণ, চরাঞ্চলের মানুষের চলাচল সহজ করতে রাস্তা নির্মাণ, ভাঙনকবলিত এলাকার মানুষের চলাচলের সুবিধায় সড়ক সংস্কার ও নির্মাণসহ বিভিন্ন কাজে সম্পৃক্ত রয়েছেন তিনি।

এছাড়াও বাবুগঞ্জ বাজার এলাকায় নিজ অর্থায়নে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রমে অংশ নিতে দেখা যায় তাকে। স্থানীয়দের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনের সময় পাশে থাকার বিষয়টিও এলাকায় আলোচনা সৃষ্টি করেছে।

স্থানীয়দের একাংশের মতে, রাজনৈতিক পরিচয়ের বাইরে সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের কারণে তিনি ইতোমধ্যে ইউনিয়নজুড়ে পরিচিত মুখ হয়ে উঠেছেন।

রাজন সিকদার বলেন, জনগণের পাশে থাকা এবং এলাকার উন্নয়নে কাজ করাই আমার মূল লক্ষ্য। ভবিষ্যতেও মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনকল্যাণমূলক উদ্যোগে রহমতপুরে আলোচনায় রাজন সিকদার

আপডেট সময় : ০৫:৫৬:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬