ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দর্শনায় ইয়াবাসহ ব্যবসায়ী আটক দামুড়হুদা বাসস্ট্যান্ডে পাবলিক টয়লেটে যুবকের মরদেহ,পরে উদ্ধার নামাজের ইমামতি করার ভান করে কৌশলে পালানো আসামি সাবেক ছাত্রদল নেতা সৈকত গ্রেফতার ভাণ্ডারিয়ায় মাছে রং মিশানোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন (UNO) মোঃ হাসিবুল হাসান কুচক্রি মহল ফের অপপ্রচারে মেতে উঠেছে বরিশাল শিক্ষা অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীকে নিয়ে দর্শনা প্রেসক্লাব উন্নয়নে সমন্বয়ক মশিউরের ২লাখ টাকার অনুদান প্নদান বিরামপুরে পুলিশের সাঁড়াশি অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ, ৫ কারবারি গ্রেফতার বিরামপুরে মাদক ব্যবসায়ী ও সেবী গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড পিরোজপুরে গৃহবধূর পরকীয়া দেখে ফেলায় শাশুড়িকে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার তালাকের কাগজ ছিঁড়ে আদালতেই স্বামীকে জড়িয়ে ধরলেন স্ত্রী

বিরামপুরে পুলিশের সাঁড়াশি অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ, ৫ কারবারি গ্রেফতার

শফিকুল ইসলাম,বিরামপুর (দিনাজপুর)প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:৩১:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬ ২৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিনাজপুর বিরামপুরে মাদকের বিরুদ্ধে পুলিশের চলমান কঠোর অভিযানে আবার বড় ধরনের সাফল্য এসেছে। পৃথক তিনটি গোয়েন্দাভিত্তিক অভিযানে মোট ১ হাজার ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৪০ পিস ইয়াবা, ১০ লিটার চোলাই মদ এবং মাদক বিক্রির ৪ হাজার টাকা নগদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় পাঁচজন কথিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে বিরামপুর থানা পুলিশ।
থানা পুলিশ সূত্রে জানা যায়, বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে এসব অভিযান পরিচালিত হয়।প্রথম অভিযানে গত ১৫ জুন ২০২৬ বিকেল ৩টা ১০ মিনিটে বিরামপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মাহমুদপুর (মুন্সিপাড়া) এলাকায় বিরামপুর ইন্টারন্যাশনাল মহিলা মাদ্রাসার সামনে থেকে মো. আসমান আলী (৫২)-কে ১ হাজার ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়।একই দিন বিকেল ৫টা ৩০ মিনিটে উপজেলার ৩ নম্বর খানপুর ইউনিয়নের বটতলী এলাকায় অভিযান চালিয়ে মারিয়া সরেন (৫০)-কে ১০ লিটার চোলাই মদসহ গ্রেফতার করা হয়।এছাড়া, ১৬ জুন রাত ১টা ৫৫ মিনিটে বিরামপুরের পাবনা হোটেলের পেছনে বিশেষ অভিযান চালিয়ে মো. তাজমল হোসেন (৪৬), মোছা. লাইলী বেগম (৩৭) ও মো. সবুজ (২৩)-কে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪০ পিস ইয়াবা, ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৪ হাজার টাকা উদ্ধার করা হয়।পুলিশ জানায়, পৃথক তিনটি ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত পাঁচজনকে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।বিরামপুর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে গোয়েন্দা তথ্যনির্ভর ও লক্ষ্যভিত্তিক অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিরামপুরে পুলিশের সাঁড়াশি অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ, ৫ কারবারি গ্রেফতার

আপডেট সময় : ০৭:৩১:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬