সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

তেঁতুলিয়ায় নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪২:০৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ তেঁতুলিয়ায় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

গত মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জের নির্দেশনায় উপজেলার তিরনইহাট ইউনিয়নের হাকিমপুর গ্রামে শামীম হোসেন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। এসময় তার দেহ তল্লাশি করে প্যান্টে পকেট থেকে অবৈধ ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত শামীম হোসেন ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জের দিক-নির্দেশনায় এসআই মিল্টন হোসাইনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ তথ্য-প্রযুক্তি ও সোর্সের সহায়তায় সন্ধ্যায় হাকিমপুর গ্রামে আসামির বসতবাড়িতে অভিযান চালানো হয় এবং তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে পরিহিত জিন্সের প্যান্টের ডান পকেট থেকে ৩০ পিস অবৈধ নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ লাইছুর রহমান জানায়, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি এ অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামির বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

তেঁতুলিয়ায় নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক

আপডেট সময় : ০২:৪২:০৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬