সংবাদ শিরোনাম ::
অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

তেঁতুলিয়ায় মেয়ে জামাইকে আপ্যায়ন করতে না পেরে শাশুড়ির আত্মহত্যার চেষ্টা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬ ৭৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ তেঁতুলিয়ায় মেয়ে জামাইকে আপ্যায়ন করতে না পেরে শাশুড়ি আত্মহত্যার চেষ্টা করেছে আফরোজা (৪৫) নামে এক নারী। বর্তমানে তিনি মুমূর্ষু অবস্থায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।
ঘটনাটি ঘটেছে বুধবার রাতে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের ফুটকিবাড়ী এলাকায়।
চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসার প্রয়োজন। তবে অর্থাভাবে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিতে পারছে না অসহায় পরিবারটি।

পারিবারিক সূত্রে জানাযায়, সম্প্রতি আফরোজার বাড়িতে তার মেয়ে আসমা ও জামাই সহিদ বেড়াতে আসেন। ঘরে চরম অভাব থাকায় তাদের ঠিকমতো আপ্যায়ন বা দেখাশোনা করতে পারছিলন না তিনি। এই অভাবজনিত গ্লানি ও মানসিক যন্ত্রনা সহ্য করতে না পেরে বুধবার রাতে সবার অজান্তে ঘরের দরজা বন্ধ করে গলায় রশি দিয়ে আত্মহত্যার চেষ্টা করে আফরোজা।
পরিবারের লোকজন পাশের ঘর থেকে টের পেয়ে তাৎক্ষণিক আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে তেতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে প্রেরন করেন। পঞ্চগড় হাসপাতালে চিকিৎসা চললেও ডাক্তাররা তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দিয়েছেন।

আফরোজার পরিবারের সদস্যরা জানান, উন্নত চিকিৎসার জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন, তা জোগাড় করার সামর্থ্য নেই। টাকার অভাবে উন্নত চিকিৎসা করাতে না পারায় বর্তমানে তারা দিশেহারা হয়ে পড়েছেন। অসহায় পরিবারটি তাদের স্বজনের প্রাণ বাঁচাতে সমাজের বিত্তবান ও মানবিক ব্যক্তিদের সহায়তা প্রার্থনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

তেঁতুলিয়ায় মেয়ে জামাইকে আপ্যায়ন করতে না পেরে শাশুড়ির আত্মহত্যার চেষ্টা

আপডেট সময় : ০৪:২৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬