সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

তেঁতুলিয়ায় ইউপি সদস্যের বাড়ি থেকে চোরাই গরু উদ্ধার ছোট ভাই কুখ্যাত চোর আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০০:০৫ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬ ৭২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ উপজেলার শালবাহান ইউনিয়নের বালাবাড়ি গ্রামের আজিমুল হকের বাড়িতে গরু চুরির ঘটনায় তদন্ত কালে বুড়াবুড়ি ইউনিয়নের ইউপি সদস্য আইবুল হকের বাড়ি থেকে চোরাই গরু উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ছোট ভাই কুখ্যাত চোর আনারুলকে আটক করেছে পুলিশ।
জানাযায়, শালবাহান ইউনিয়নের বালাবাড়ি গ্রামের মৃত আলহাজ্ব তমিজ উদ্দিনের পুত্র ঢাকা প্রবাসি আজিমুল হক (৫২) এর বাড়িতে কেয়ারটেকার রেখে দীর্ঘদিন যাবত গরু লালন পালন করে আসছে। ২৬ এপ্রিল রাতের খাওয়া দাওয়া শেষে গরুগুলোকে খাবার দিয়ে রাতে গোয়াল ঘরের দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েন কেয়ারটেকার। পরদিন ভোরে ফজরের নামাজ পড়ার জন্য উঠিয়া গোয়াল ঘরের দরজা খোলা এবং দরজায় লাগানো তালা ভাঙ্গা অবস্থা দেখে চিল্লা হাল্লা শুরু করে। গোয়াল ঘরের ভিতরে ঢুকে দেখে তার ১১টি গরুর মধ্যে ২টি গাভি গরু চুরি হয়ে গেছে। বিষয়টি গরুর মালিক আজিমুলকে জানানো হলে তিনি থানায় যাওয়ার পরামর্শ দেন এবং আশপাশের এলাকায় খুঁজাখুঁজি শুরু করেন।
এরই প্রেক্ষিতে বুড়াবুড়ি ইউনিয়নের সরকারপাড়া গ্রামের ইউপি সদস্য আইবুল হকের বাড়ি থেকে চোরাই গরু উদ্ধার করা হয়। এ ঘটনায় তার ছোট ভাই কুখ্যাত চোর আনারুল হককেও আটক করেছে পুলিশ।
এ ঘটনায় তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ লাইছুর রহমান জানান, খবর পেয়ে আমি নিজেই ঘটনাস্থলে গিয়ে চোরাই গরু গুলো উদ্ধার করি এবং বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চোর আনারুলকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে গরু চুরির মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

তেঁতুলিয়ায় ইউপি সদস্যের বাড়ি থেকে চোরাই গরু উদ্ধার ছোট ভাই কুখ্যাত চোর আটক

আপডেট সময় : ০২:০০:০৫ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬