সংবাদ শিরোনাম ::
বিদ্যালয়ে ‘জয়বাংলা’ স্লোগান, রাজাপুরে ১৫ শিক্ষার্থীকে টিসি দেওয়ার সিদ্ধান্ত উত্তপ্ত গোপালগঞ্জ! সংঘর্ষ থেকে অগ্নিসংযোগ, টার্গেটে বিএনপি নেতাদের বাড়ি-অফিস অর্থাভাবে থমকে গেছে মা-হারা সিফাতের জীবন, বাঁচতে প্রয়োজন ৩০ লাখ টাকা ঘোড়াঘাটে প্রবাসী রুবেলকে শ্বাসরোধে হত্যা নিজবাড়ীর দরজার সামনে থেকে লাশ উদ্ধার ঝালকাঠিতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগ, ১৫ শিক্ষার্থীর অভিভাবকের অঙ্গীকারনামা হোটেল কর্মচারীকে পিটিয়ে ২০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ, অভিযুক্ত ইসলামী আন্দোলনের নেতা জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ, আবেদন করা যাবে ঘরে বসেই ভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডা, চলন্ত বাস থেকে ফেলে দেওয়ায় প্রাণ গেল দুই যাত্রীর খাল পরিষ্কারে পানিতে নেমে প্রশংসায় ভান্ডারিয়ার ইউএনও বিরামপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত,প্রধান অতিথি সংসদ সদস্য ডা.জাহিদ হোসেন

তেঁতুলিয়ায় নানা আয়োজনে মহান মে দিবস পালিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৭:২১ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬ ১৪০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ
সারাদেশের ন্যায় নানান আয়োজনে তেঁতুলিয়ায় পালিত হয়েছে আন্তর্জাতিক মহান মে দিবস।

দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে উপজেলার সকল শ্রমিক, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে চৌরাস্তা বাজার বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মী সহ শ্রমিকেরা অংশ নেন।
পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা শ্রমিক ইউনিয়ন (রেজিঃ ১৬৬০) সভাপতি বদরুল আলমের সভাপতিত্বে ও উপজেলা শ্রমিকদলে সাধারণ সম্পাদক আব্বাস আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন রঞ্জুর। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা।

এর আগে ট্রাক, ট্যাংকলড়ী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর পরিবহন (রেজি. ২৬৪, ২৮৫০, ২৯৭১ ও বাংলাবান্ধা শ্রমকল্যান উপ-কমিটি), বাংলাবান্ধা স্থলবন্দরে লোড-আনলোড শ্রমিক ইউনিয়ন, চালক সংগঠনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা পৃথক পৃথক র‌্যালি বের করেন। এ সময় ঢাকঢোল বাজিয়ে তারা আন্তর্জাতিক শ্রমিক দিবসে নিজেদের দাবি তুলে স্লোগান দেন এবং শ্রমিকের ন্যায্য অধিকার বাস্তবায়নে দাবি জানান।
এ ছাড়াও দিবসটি উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন শ্রমিক সংগঠনের আয়োজনে পৃথক ভাবে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

তেঁতুলিয়ায় নানা আয়োজনে মহান মে দিবস পালিত

আপডেট সময় : ০৫:৪৭:২১ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬