২৫ মে ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন, ৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি, সোমবার, ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
ঈদ উপলক্ষে রাষ্ট্রপতির ক্ষমায় মুক্তি পেলেন চুয়াডাঙ্গার ১ বন্দি চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে ৫টি স্বর্ণসহ নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আটক ​তেঁতুলিয়ার শালবাহান উচ্চ বিদ্যালয়ের সুনাম ক্ষুন্নের প্রতিবাদে মানববন্ধন বিরামপুরে ভয়াবহ ঘূর্ণিঝড়ের তাণ্ডব জোতবানি ইউনিয়নে শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত, চরম মানবিক বিপর্যয় দর্শনায় ২ নারীসহ ৫ পলাতক আসামি গ্রেফতার পায়রা তাপবিদ্যুৎ প্রকল্পের ভুমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো পায়নি ক্ষতিপূরণ বরিশালে এয়ারপোর্ট থানা পুলিশের অভিযান ১৬৬ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার বরিশালে অর্ধ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, প্রতারণার শিকার লিজা সিদ্দিক দম্পতি কাগজে ছুটিতে থাকলে বাস্তবে ছিলেন কারাগারে কেদারপুরে ঈদ উপহারের চাল পেল ১৪৯৪ টি পরিবার
একটা অবৈধ হোটেল রক্ষায় কলাপাড়া

একটা অবৈধ হোটেল রক্ষায় কলাপাড়া

আজকের ক্রাইম ডেক্স
একটা অবৈধ হোটেল রক্ষায় কলাপাড়া উপ‌জেলায় মডেল মসজিদ আসল ডিজাই‌নে নির্মা‌ণ হ‌চ্ছে না। বিএন‌পি ও আওয়ামী লী‌গের কিছু নেতা বাধা হ‌য়ে দা‌ড়ি‌য়ে‌ছেন। তা‌দের কার‌ণে ক‌য়েক দফা প‌রিবর্তন করা হ‌য়ে‌ছে মসজিদের ডিজাইন।
স্থানীয়রা জা‌নি‌য়ে‌ছেন, কলাপাড়া শহ‌রের চৌরাস্তা সংলগ্ন নদীর পা‌শের খাস জমি দখল করে খান হোটেল নির্মান করেছেন আওয়ামী লীগ নেতা কেরামত। এই হোটেলে নি‌য়ে বিএনপি নেতাকর্মীদের উপর অমানবিক নির্যাতন চালানো হত। হো‌টে‌লে অ‌নৈ‌তিক কাজ, শালিস বাণিজ্যসহ নানা কুকর্ম চলে।
ফ্যাসিবাদের আমলে মসজিদ নির্মাণ কাজ বন্ধ করে হোটেলটি রক্ষা করেন তৎকালীন উপজেলা চেয়ারম্যান মোতালেব হোসেন তালুকদার। ক্ষমতার প্রভাব খাটিয়ে মসজিদের কাজে বাধা এবং মসজিদ নির্মা‌ণের নির্ধা‌রিত স্থান থেকে উত্তরে চাকামইয়া ব্রিজ পর্যন্ত খাস যায়গায় দৃষ্টিনন্দন পার্ক ও মেরিন ড্রাইভ নির্মাণের কাজ আট‌কে দেন। এই দুষ্ট চ‌ক্রের কার‌ণে ক‌য়েক বছর বন্ধ থা‌কে মস‌জিদের নির্মাণ কাজ।
ফ্যাসিবাদের পতনের পর কেরামতের নির্যাত‌নের শিকার কিছু লোক ক্ষুব্ধ হ‌য়ে হোটেলটিতে হামলা চা‌লি‌য়ে বন্ধ ক‌রে দেন। ঘটনার পর উপ‌জেলা বিএন‌পির শীর্ষনেতা শিশু হাজী‌কে ম‌্যা‌নেজ ক‌রেন কেরামত। শিশু হাজী হুমকি দি‌য়ে ব‌লেন, হোটেল খোলা থাকবে। কেউ টু শব্দ করলে তাকে দে‌খে নি‌বো। আর কেউ হোটেলের দিকে তাকানোর সাহস পায়নি। শিশু হাজী হো‌টেল দে‌খে রাখার দা‌য়িত্ব দেন মামুন সিকদার, মোস্তাফিজ তালুকদার ও রিয়াজ তালুকদার‌কে। বর্তমা‌নে এরাই কেরামতের আশ্রয়দাতা। মোটা অংকের টাকার বিনিময়ে মস‌জি‌দের জায়গায় হো‌টে‌লের রাস্তা নির্মাণ করে দেয়ার অ‌ভি‌যোগ র‌য়ে‌ছে তা‌দের বিরু‌দ্ধে।

২০২৪ সা‌লের ‘ডা‌মি’ নির্বাচ‌নের আ‌গে কেরাম‌তের এক‌টি ভি‌ডিও সামা‌জিক যোগা‌যোগ মাধ‌্যমে ভাইরাল হয়েছিল। ভি‌ডিও‌তে কেরামত বলেছেন, “ কল্লা পারাইয়া ধইরা নৌকায় ভোট নিমু।”
স্থানীয়‌দের দা‌বি, মসজিদটি প্রথম যে ডিজাই‌নে নির্মাণের প্লান ছিল সেভা‌বে নির্মাণ কর‌তে হ‌বে। প্রয়োজ‌নে আরও নান্দ‌নিক করতে অবৈধ হোটেল ভেঙে ফুলের বাগান, পার্ক বা মেরিন ড্রাইভ নির্মাণের দাবি জানান।
অ‌ভি‌যো‌গের বিষ‌য়ে রিয়াজ তালুকদার ব‌লেন, কেরামত’র মতো খারাপ চরিত্রের কোনো লোক নাই। নেতা নি‌জে আমা‌কে ফোন ক‌রে খু‌লে দি‌তে ব‌লে‌ছেন। এক পয়সার সুবিধা আমরা নেই নাই। নেতার নাম জান‌তে চাই‌লে তি‌নি বর্তমান এম‌পির কথা ব‌লেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019