সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

ঘোড়াঘাটে ফুয়েল কার্ড ছাড়াই পেট্রল বিক্রি, সাধনা ফিলিং স্টেশনের জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ ৭৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহতাব উদ্দিন আল মাহমুদ, ঘোড়াঘাট(দিনাজপুর)প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে প্রশাসনের নির্দেশনা অমান্য করে ফুয়েল কার্ড ছাড়াই পেট্রোল বিক্রির দায়ে সাধনা ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী মেজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রুবানা তানজিম।
গোপনে ১৫০০ লিটার পেট্রল বিক্রির অভিযোগে ফিলিং স্টেশনের অভিজান চালিয়ে ঐ ফিলিং স্টেশনের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করা হয়।
বুধবার (২২ এপ্রিল) দুপুরে পৌর শহরের ‘সাধনা ফিলিং স্টেশন’-এ এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালনা করেন ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবানা তানজিন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, স্থানীয় পর্যায়ে জ্বালানি পেট্রল বিক্রিতে শৃঙ্খলা আনতে এবং অবৈধ মজুত রোধে মোটরসাইকেলে পেট্রল বিক্রির ক্ষেত্রে ফুয়েল কার্ড বাধ্যতামূলক করা হয়েছে। তবে সাধনা ফিলিং স্টেশন এই নিয়ম অমান্য করে অবাধে পেট্রোল বিক্রি করছে, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
অভিযানকালে ভ্রাম্যমাণ আদালত ওই প্রতিষ্ঠানের বিক্রয় রেজিস্টার খাতা পর্যালোচনা করে। এতে দেখা যায়, কোনো ধরনের ফুয়েল কার্ড ছাড়াই তারা প্রায় ১৫০০ লিটার পেট্রোল বিক্রি করেছে। প্রতিষ্ঠানের দায়িত্বরত কর্মকর্তারা এই অনিয়মের বিষয়টি আদালতের কাছে স্বীকার করেন। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে তাৎক্ষণিকভাবে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রমের পুনরাবৃত্তি ঘটলে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের সতর্কবার্তা দেওয়া হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবানা তানজিন বলেন, জ্বালানি খাতে সরকারি নির্দেশনা বাস্তবায়ন এবং শৃঙ্খলা বজায় রাখতে আমাদের নিয়মিত তদারকি চলছে। কোনো প্রতিষ্ঠান নিয়ম ভঙ্গ করে পেট্রল বিক্রি করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে.

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঘোড়াঘাটে ফুয়েল কার্ড ছাড়াই পেট্রল বিক্রি, সাধনা ফিলিং স্টেশনের জরিমানা

আপডেট সময় : ০২:৫৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬