সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

ঘোড়াঘাটে প্রাথমিক বিদ্যালয়ে গ্লোডকাপ টুর্ণামেন্টে চ্যাম্পীয়ণ ভর্ণাপাড়া ও রানার্স আপ খোদাদাদপুর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ ৩২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহতাব উদ্দিন আল মাহামুদ,ঘোড়াঘাট(দিনাজপুর)প্রতিনিধিঃ
“চলো সবাই স্কুলে যাই” স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাটে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা) ২০২৬ এর উপজেলা পর্যায়ের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬ খ্রি.) সকাল ১০টায় উপজেলা পরিষদ খেলার মাঠে এ চুরান্ত ম্যাচ অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টটি যৌথভাবে আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।
উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে জমে ওঠা এই টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ভর্নাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। অপরদিকে রানার্সআপ হয় খোদাদাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবানা তানজিন, ও বিশেষ অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওছার সেখ, খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং তাদের ক্রীড়া মনোভাব ও ভবিষ্যৎ উন্নতির জন্য শুভকামনা জানান।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আফজাল হোসেন বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন তাদের মেধা ও প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ফাইনাল খেলাকে ঘিরে মাঠে দর্শকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের অংশগ্রহণে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঘোড়াঘাটে প্রাথমিক বিদ্যালয়ে গ্লোডকাপ টুর্ণামেন্টে চ্যাম্পীয়ণ ভর্ণাপাড়া ও রানার্স আপ খোদাদাদপুর

আপডেট সময় : ০২:৪৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬