সংবাদ শিরোনাম ::
বরিশাল বিএম কলেজের নতুন অধ্যক্ষ ড.মাহমুদুল ইসলাম কাজিরচরে কৃষকের খড়ের পালায় আগুন, কৃষি সরঞ্জাম ভাঙচুরের অভিযোগ সাংবাদিক মোঃ মিজানুর রহমান এর সম্মাননা স্মারক ক্রেস্ট প্রাপ্ত পরিচ্ছন্নতার বার্তায় ১২০ কিমি পদযাত্রায় বিডি ক্লিন, প্রশংসা করেছেন ভান্ডারিয়ার ইউএনও বিদ্যালয়ে ‘জয়বাংলা’ স্লোগান, রাজাপুরে ১৫ শিক্ষার্থীকে টিসি দেওয়ার সিদ্ধান্ত উত্তপ্ত গোপালগঞ্জ! সংঘর্ষ থেকে অগ্নিসংযোগ, টার্গেটে বিএনপি নেতাদের বাড়ি-অফিস অর্থাভাবে থমকে গেছে মা-হারা সিফাতের জীবন, বাঁচতে প্রয়োজন ৩০ লাখ টাকা ঘোড়াঘাটে প্রবাসী রুবেলকে শ্বাসরোধে হত্যা নিজবাড়ীর দরজার সামনে থেকে লাশ উদ্ধার ঝালকাঠিতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগ, ১৫ শিক্ষার্থীর অভিভাবকের অঙ্গীকারনামা হোটেল কর্মচারীকে পিটিয়ে ২০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ, অভিযুক্ত ইসলামী আন্দোলনের নেতা

‎সড়ক দুর্ঘটনায় নিহত ৭ শ্রমিকের পরিবারে আর্থিক অনুদান দিলেন, সমাজকল‍্যাণ মন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩১:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ ১৩৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‎
‎শফিকুল ইসলাম, দিনাজপুর জেলা প্রতিনিধি:
‎কুমিল্লার দাউদকান্দিতে চাল বোঝাই ট্রাক উল্টে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত দিনাজপুর জেলার বিরামপুর ও নবাবগঞ্জ উপজেলার ৭ জন কৃষি শ্রমিকের পরিবারে দিনাজপুর-৬ আসনের জাতীয় সংসদ সদস্য, সমাজকল‍্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন তাঁর ব‍্যক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদান প্রদান করেছেন। মন্ত্রীর পক্ষে তাঁর ছোট ভাই ও দিনাজপুর জেলা বিএনপি’র সহ-সভাপতি আতিকুর রহমান রাজা মাস্টার মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে দুর্ঘটনায় নিহত ৭জনের বাড়ি গিয়ে প্রত‍্যেকের পরিবারে ২৫ হাজার টাকা করে অনুদানের নগদ এই অর্থ প্রদান করেন। এসময় বিরামপুর উপজেলা বিএনপি’র সভাপতি মিঞা শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, নবাবগঞ্জ উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জোতবানী ইউনিয়ন বিএনপি’র সভাপতি আনিসুর রহমান খোকন, ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, উপজেলা যুবদলের সদস্য সচিব এ‍্যাডভোকেট মিঞা শিরন আলমসহ স্থানীয় বিএনপি’র নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এছাড়াও পরবর্তীতে দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারে সরকারি অন‍্যান‍্য সহায়তা ও আর্থিক অনুদান প্রদান করা হবে বলে মন্ত্রীর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের জানানো হয়েছে।
‎জানা যায়, দিনাজপুর থেকে নোয়াখালীগামী একটি চাল বোঝাই ট্রাকে করে ধান কাটার কাজে যোগ দিতে যাচ্ছিলেন ১৩ জন শ্রমিক। মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোরে কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাসানপুর এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৭ জন নিহত হন এবং অন্তত ৬ জন আহত হন। স্বল্প ভাড়ায় ট্রাকে করে এসব শ্রমিক কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন বলে জানা গেছে।
‎
‎নিহতদের মধ্যে ৪ জনের বাড়ি বিরামপুর উপজেলার জোতবানী ইউনিয়নের নিশিবাপুর (ভাইগড়) গ্রামে। তারা হলেন, পলাশের ছেলে সুমন (২১), মজিরুলের ছেলে আবু হোসেন (২৯), রাকিবুল্লার ছেলে আব্দুর রশিদ (৫৮) ও সইফ উদ্দিনের ছেলে বিষু মিয়া (৩৪)। অন্যদিকে, নিহতদের মধ্যে ৩ জনের বাড়ি নবাবগঞ্জ উপজেলার খালিবপুর গ্রামে। তারা হলেন, আজাদের ছেলে আফজাল হোসেন (৩৫), আলমের ছেলে সোহরাব হোসেন (৪০) ও ফজলুর রহমানের ছেলে সালেক (৪৫)। বিরামপুর উপজেলার একই গ্রামের ৪জন ও নবাবগঞ্জ উপজেলার একই গ্রামের ৩জন নিহত হওয়ায় গ্রাম দুটিতে শোকের ছায়া নেমে এসেছে। হঠাৎ এই দুর্ঘটনায় উপার্জনক্ষম ব্যক্তিদের মৃত্যুতে নিহতদের পরিবারে চলছে শোকের মাতম। স্বজন হারানোর বেদনার পাশাপাশি পরিবারগুলোর সামনে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। তবে, স্থানীয় সাংসদ ও মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেনের পক্ষ থেকে ভবিষ্যতেও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস প্রদান করা হয়েছে।
‎
‎

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

‎সড়ক দুর্ঘটনায় নিহত ৭ শ্রমিকের পরিবারে আর্থিক অনুদান দিলেন, সমাজকল‍্যাণ মন্ত্রী

আপডেট সময় : ০৬:৩১:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬