সংবাদ শিরোনাম ::
বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটের সীমানার ৫০০ মিটার ভিতরে পলাশবাড়ী সীমানা পলক স্থাপনের চেষ্টা এলাকায় ক্ষোভ উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় এক যুবক আটক বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ

আবারও বাবুগঞ্জে অবৈধভাবে বিপুল পরিমাণ মজুদ করা তেল জব্দ: ব্যবসায়ীকে জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫১:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ ৭৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
আবারও বাবুগঞ্জে অবৈধভাবে বিপুল পরিমাণ মজুদ করা তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
রোববার (১২ এপ্রিল) বিকেল প্রায় ৫টার দিকে উপজেলার রহমতপুর ইউনিয়নের ক্ষুদ্রকাঠী এলাকায় একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২ হাজার ৬ শত লিটার ডিজেল জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার তামান্না।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মোল্লা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. সিদ্দিকুর রহমান মোল্লা কৃত্রিম সংকট সৃষ্টির লক্ষ্যে অবৈধভাবে বিপুল পরিমাণ ডিজেল মজুদ করে রেখেছিলেন। পরে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি তার প্রতিষ্ঠানে মজুদ করা ২ হাজার ৬ শত লিটার ডিজেল জব্দ করা হয়। জব্দকৃত তেল সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করে প্রাপ্ত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ৩১ মার্চ বাবুগঞ্জের লোহালিয়া এলাকা থেকেও অবৈধভাবে মজুদ করা প্রায় ৬০০ লিটার তেল জব্দ করেছিল ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার তামান্না জানান, জনস্বার্থবিরোধী এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি সতর্ক করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আবারও বাবুগঞ্জে অবৈধভাবে বিপুল পরিমাণ মজুদ করা তেল জব্দ: ব্যবসায়ীকে জরিমানা

আপডেট সময় : ১২:৫১:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬