সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

বানারীপাড়ায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৮:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬ ৮৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ নাঈম মোঘল বানারীপাড়া প্রতিনিধি// বরিশালের বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধীজনদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ এপ্রিল বৃহস্পতিবার দুপুর ১২.৩০ ঘটিকায় মতবিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক জনাব খায়রুল ইসলাম সুমন। বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব বায়েজিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপজেলার সার্বিক উন্নয়ন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। শিক্ষা ও খাদ্য নিয়ে কঠোর হুঁশিয়ারি
​মতবিনিময় সভায় উপস্থিত বক্তারা উপজেলার বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এর মধ্যে সবচেয়ে আলোচিত বিষয় ছিল শিক্ষার্থীদের ফুড ফিডিং (দুপুরের খাবার)। সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলোতে শিক্ষার্থীদের খাবার বিতরণে নানা অনিয়ম ও নিম্নমানের খাবারের অভিযোগ তুলে ধরেন উপস্থিত সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
​অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক তাৎক্ষণিক কঠোর নির্দেশনা প্রদান করেন। তিনি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে উদ্দেশ্য করে বলেন “যে সকল বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা শিক্ষার্থীদের জন্য আসা খাবারে অনিয়ম করবেন বা নিম্নমানের খাবার গ্রহণ করবেন, তাদের বিরুদ্ধে কোনো প্রকার ছাড় নয়; বরং তাৎক্ষণিক কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।” এবং যে ঠিকাদার বাচ্চাদের খাবার নিয়ে অনিয়ম করবে তার লাইসেন্স বাতিলসহ তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জি এম এ মুনীব, উপজেলা কৃষি কর্মকর্তা মাহফুজুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তনয় সিং, সমাজসেবা কর্মকর্তা পার্থ সারথী দেউড়ি , প্রাথমিক শিক্ষা অফিসার খগপতী রায় এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় সাহা। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ আহমেদ মৃধা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান , পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আঃ সালাম, উপজেলা যুবদলের আহ্বায়ক সাব্বির আহমেদ সুমন হাওলাদার এবং সাধারণ সম্পাদক মিজান ফকির। প্রেসক্লাবের সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক জাকির হোসেন সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক মাইদুল ইসলাম সফিক এবং সাংবাদিক মাসুদ হাওলাদারসহ সম্মানিত ব্যক্তিবর্গ । ​ উক্ত সভা শেষে উপস্থিত নেতৃবৃন্দ ও প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক মহোদয়কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। জেলা প্রশাসক বানারীপাড়ার উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং জনস্বার্থ সংশ্লিষ্ট যেকোনো বিষয়ে প্রশাসনকে অবহিত করার পরামর্শ দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বানারীপাড়ায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা

আপডেট সময় : ১০:০৮:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬