সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

বাবুগঞ্জে সড়কের বেহাল দশা: চরম দুর্ভোগে কয়েক হাজার মানুষ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৯:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬ ১২৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের বটতলা স্টেশন থেকে নমর হাট পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সাধারণ মানুষ ও যান চলাচলের চরম দুর্ভোগ পোহাচ্ছেন।

সরেজমিনে দেখা গেছে, সড়কটি পুরোটা জুড়ে অসংখ্য খানাখন্দ সৃষ্টি হওয়ায় যাত্রী ও চালকরা দৈনন্দিন যাত্রায় মারাত্মক ভোগান্তিতে পড়ছেন।দীর্ঘদিন সংস্কার না হওয়ায় একাংশ কার্পেটিং উঠে গেছে এবং বিভিন্ন স্থানে ছোট-বড় গর্ত তৈরি হয়েছে।

চাঁদপাশা ইউনিয়নের অন্যতম গুরুত্বপূর্ণ এই সড়ক বটতলা স্টেশন থেকে ময়দানের হাট ভায়া নমর হাট পর্যন্ত সংযোগ করছে। সড়কটির বেহাল দশার কারণে কৃষকরা উৎপাদিত ফসল সঠিক মূল্যে বাজারে পৌঁছাতে পারছেন না, স্কুল ও কলেজের শিক্ষার্থীরা সময়মতো বিদ্যালয়ে পৌঁছাতে পারছেন না, এবং অসুস্থ রোগীরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

পরিবহন চালক মোঃ মোসলেম ফকির জানান, বটতলা স্টেশন থেকে ময়দানের হাট হয়ে নমর হাট পর্যন্ত যাতায়াত যেখানে আধা ঘণ্টা লাগার কথা, এখন সেখানে প্রায় দেড় ঘন্টা সময় লাগছে।

অন্য একজন পরিবহন চালক নুরু মিয়া বলেন, গাড়ি চালাতে হচ্ছে খুব ধীরে। প্রতিদিন যানজটের সৃষ্টি হচ্ছে, যাত্রীরা চরম কষ্টে রয়েছেন।

স্থানীয় প্রবাসী ফেরদৌস মাহমুদ ফকিরও স্থানীয় জনগণের পক্ষে অনতিবিলম্বে সড়ক সংস্কারের দাবি জানিয়ে বলেন,এই সড়ক সংস্কারের মাধ্যমে কয়েক হাজার মানুষের দুর্ভোগ লাঘব হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ জরুরি।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী কাজী এমামুল হক আলীম জানান, সড়কটির সংস্কার নিয়ে পরিকল্পনা প্রণয়ন প্রক্রিয়াধীন রয়েছে। দ্রুত সংস্কার কাজ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাবুগঞ্জে সড়কের বেহাল দশা: চরম দুর্ভোগে কয়েক হাজার মানুষ।

আপডেট সময় : ১১:৩৯:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬