সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

ঘোড়াঘাটে পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজারের বিরুদ্ধে মানববন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৮:০৪ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহতাব উদ্দিন আল মাহামুদ ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাটে পল্লী সঞ্চয় ব্যাংকের সেবাগ্রহীতার নামে ভুল লিগ্যাল নোটিশ প্রদান এবং এ বিষয়ে জানতে চাইলে এক সাংবাদিকের সঙ্গে ব্যাংক ম্যানেজারের অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধনের আয়োজন করেন ঘোড়াঘাট উপজেলার সাংবাদিকবৃন্দ ও সচেতন জনসাধারণ। মানববন্ধনে অভিযোগ করা হয়, পল্লী সঞ্চয় ব্যাংক ঘোড়াঘাট শাখা থেকে উপজেলার বানিয়াপাড়া এলাকার কবিতা রানী নামে এক সেবাগ্রহীতা ১ লাখ টাকা ঋণ নেয়। পরবর্তীতে ঋণের টাকা পরিশোধ করতে ব্যর্থ হলে ব্যাংক কর্তৃপক্ষ ঋণগ্রহীতার নামে লিগ্যাল নোটিশ পাঠায়। লিগ্যাল নোটিশে ঋণগ্রহীতার ¯^ামী বিকাশ সাহা এর নামের স্থলে ভুলবশত: ঋণগ্রহীতার দেবর প্রকাশ সাহার নাম আসে। ভুল লিগ্যাল নোটিশ হাতে পাওয়ার পর ঋণগ্রহীতার দেবর প্রকাশ সাহা গত ১৫ মার্চ স্থানীয় শিক্ষানবীশ আইনজীবী ও সাংবাদিক সুলতান কবিরকে সাথে নিয়ে বিষয়টি সম্পর্কে জানতে গেলে ব্যাংকের ম্যানেজার মনোয়ার হোসেন অশালীন ও অসৌজন্যমূলক আচরণ ও সাংবাদিককে দালাল বলে চলে যেতে বলেন। পরের দিন ১৬ মার্চ আবারও কয়েকজন সাংবাদিক বিষয়টি নিয়ে কথা বলতে গেলে ব্যাংক ম্যানেজার বলেন, তার সন্তানের ফরম পূরণের চাপে তিনি ওই আচরণ করেছেন। পারিবারিক সমস্যা দেখিয়ে আপনি সেবাগ্রহীতার সাথে এমন আচরণ করতে পারেন কিনা প্রশ্নের জবাবে, তিনি আবারও উত্তেজিত হয়ে পূর্বের মত অসৌজন্যমূলক আচরণ অব্যাহত রাখেন। মানববন্ধনে বক্তারা বলেন, একজন দায়িত্বশীল ব্যাংক কর্মকর্তার এমন আচরণ অগ্রহণযোগ্য এবং এটি গণমাধ্যমকর্মীদের মর্যাদাহানির শামিল। তারা দ্রুত অভিযুক্ত ম্যানেজারের অপসারণসহ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। মানববন্ধনে অংশগ্রহণকারীরা আরও বলেন, অভিযুক্ত শাখা ব্যবস্থাপক মনোয়ার হোসেনকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে। ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দৃশ্যমান শাস্তি নিশ্চিত করতে হবে। সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের জন্য প্রকাশ্যে দুঃখ প্রকাশ করতে হবে। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কঠোর নজরদারি নিশ্চিত করতে হবে। এ ঘটনায় স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। মানববন্ধন শেষে সাংবাদিকদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঘোড়াঘাটে পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজারের বিরুদ্ধে মানববন্ধন

আপডেট সময় : ০১:২৮:০৪ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬