মাদক বিরোধী সমাবেশ, মাদকের বিরুদ্ধে জেহাদ ঘোষণা
- আপডেট সময় : ১২:০৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি :
বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে উপজেলার কুতুবপুরে মাদক প্রতিরোধে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে
কুতুবপুর এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে গৌরনদী উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও নলচিড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আলহাজ মো. জামাল উদ্দিন ফকিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম।
বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান।
বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মো. আবু বক্কর গাজী, মো. শামীম খলিফা, গৌরনদী পৌর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মো. কামরুজ্জামান খোকন, বরিশাল জজ আদালতের পিপি অ্যাডভোকেট রেজাউল করিম, সরকারি গৌরনদী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি কেএম আনোয়ার হোসেন বাদল, গৌরনদী মডেল থানার এসআই মিতুল, সরকারি গৌরনদী কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ফুয়াদ হোসেন এ্যানি, নলচিড়া ইউনিয়ন বিএনপি যুগ্ন আহবায়ক মো. হারুন শিকদার, মো. বাদল খান, উপজেলা কৃষকদলের প্রচার সম্পাদক কাজী ছানাউল, যুবদল নেতা মামুন হাওলাদার, রুহুল আমিন বেপারী প্রমুখ।
সমাবেশে মাদকের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে মাদক বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য উপজেলা নির্বাহী অফিসার এলাকাবাসীর প্রতি আহবান জানান। পাশাপাশি এ কাজে নিয়োজিতদের প্রশাসনের পক্ষ থেকে পূর্ণ নিরাপত্তা দেয়ার আশ্বাস প্রদান করা হয়।
কড়াই নদী থেকে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি:
বরিশালের সদর উপজেলার কড়াই নদী থেকে নিখোঁজ মানসিক ভারসাম্য হারানো এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ভোরে নদীর রাজারচর এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন বরিশাল সদর নৌ-পুলিশের ওসি অসীম কুমার সিকদার।
হতভাগ্য সবুজ হাওলাদার (৬০) বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের দক্ষিন দূর্গাপুর গ্রামের বাসিন্দা মৃত আব্দুল আজিজ হাওলাদারের ছেলে।
স্বজনদের বরাতে ওসি জানান, শুক্রবার দুপুরে বাসা থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলো সবুজ হাওলাদার। শনিবার ভোর ছয়টার দিকে স্থানীয়রা কড়াইতলা নদীর রাজারহাট এলাকায় একটি লাশ দেখে পুলিশকে খবর দেয়। পরবর্তীতে তারা ঘটনাস্থলে পৌঁছে সবুজের লাশ উদ্ধার করেন।
ওসি আরও বলেন, লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।




















