সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

বাবুগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০২:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বরিশালের বাবুগঞ্জ উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

২৬ মার্চ বৃহস্পতিবার ভোরে ৫৫ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। এরপর উপজেলা পরিষদ চত্বরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরে উপজেলা কেন্দ্রীয় স্টেডিয়াম মাঠে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, সালাম গ্রহণ, প্রীতি ফুটবল ম্যাচ, মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন, ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনা, এবং সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

স্টেডিয়াম মঞ্চে রাষ্ট্রীয় সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা, বাবুগঞ্জ থানা অফিসার ইনচার্জ শেখ মো. এহতেশামুল ইসলাম এবং এয়ারপোর্ট থানা অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনার সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমদ খান, যুগ্ম আহ্বায়ক মো. শামসুল আলম ফকির, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম, ইসলামী আন্দোলনের রাজনৈতিক সমন্বয়ক শেখ নজরুল ইসলাম মাহবুব, গণঅধিকার পরিষদের উপজেলা সভাপতি মো. রানা আহমেদ এবং বাবুগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার গোলাম মোস্তফা মানিকসহ অনেকে।

এছাড়া বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।

দিনের কর্মসূচির অংশ হিসেবে সন্ধ্যায় উপজেলা অডিটোরিয়ামে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিগুলোতে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাবুগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

আপডেট সময় : ০৯:০২:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬