সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

তেঁতুলিয়ায় নেশাজাতীয় ট্যাবলেটসহ জামাই-শ্বশুর আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৪:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ তেঁতুলিয়া উপজেলায় অভিযান চালিয়ে নেশাজাতীয় ট্যাবলেটসহ জামাই ও শ্বশুরকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় আটক দুজনকে আসামি করে তেঁতুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন— উপজেলার ধাইজান এলাকার মৃত নজিব উদ্দীনের ছেলে তবিবর রহমান তবি (৪৮) এবং তার জামাতা ধামনাগছ এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে রবিউল ইসলাম জয় (২৯)।
মামলার এজাহার ও তেঁতুলিয়া থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৯ সদস্যের একটি রেইডিং টিম বুধবার রাত আনুমানিক সাড়ে ৬ টার দিকে উপজেলার ভজনপুর সড়কে একটি অস্থায়ী চেকপোস্ট বসায়। এ সময় ভজনপুর থেকে বাংলাবান্ধাগামী একটি নীল-কালো রঙের ১২৫ সিসি টিভিএস স্ট্রাইকার মোটরসাইকেলকে থামার সংকেত দেওয়া হলে আরোহীরা ব্যারিকেড ভেঙে পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে তারা মোটরসাইকেলসহ সড়কে পড়ে যান। পরে তল্লাশি চালিয়ে মোটরসাইকেলের সিটের নিচে বিশেষ কায়দায় রাখা একটি টিস্যু শপিং ব্যাগের ভেতর থেকে কালো স্কচটেপে মোড়ানো পলিথিনে সংরক্ষিত ১০০ পিস ইয়াবা ও ৯০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া তাদের কাছ থেকে সিমসহ একটি পুরোনো সিম্ফনি এ-৩০ বাটন ফোন, একটি রিয়েলমি সি-৩ টাচ ফোন এবং ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়। জব্দকৃত আলামতের আনুমানিক মূল্য ৩ লাখ ৫৫ হাজার টাকা বলে উল্লেখ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা নিজেদের জামাই-শ্বশুর সম্পর্কের কথা স্বীকার করেন এবং দীর্ঘদিন ধরে যোগসাজশে অবৈধ মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথাও প্রাথমিকভাবে স্বীকার করেছেন বলে জানা গেছে। পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য আলামত হিসেবে সিলগালা করা হয় এবং মোটরসাইকেলটি জব্দ করা হয়। ঘটনার দিন বুধবার রাতে তেঁতুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০০৮ এর ৩৬(১) সারণির ১০(ক), ২৯(ক), ২৬(ক) ও ৪১ ধারায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক এ এস এম মঈন উদ্দীন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ রাশেদুল ইসলাম নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার আটককৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

তেঁতুলিয়ায় নেশাজাতীয় ট্যাবলেটসহ জামাই-শ্বশুর আটক

আপডেট সময় : ০২:৫৪:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬