সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

বাবুগঞ্জে ইফতার মাহফিলে যোগ দিচ্ছেন বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৭:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় আয়োজিত এক ইফতার মাহফিলে যোগ দিতে যাচ্ছেন বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

আজ ১৮ মার্চ ২৮ রমজান অনুষ্ঠিতব্য এ ইফতার মাহফিলের আয়োজন করেছেন বরিশাল মহানগর ছাত্রদলের সহ-সভাপতি ছাত্রনেতা আজিজুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জয়নুল আবেদীন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সুলতান আহমেদ খান।

আয়োজক মহানগর ছাত্রদলের সহ-সভাপতি আজিজুল হক জানিয়েছেন , বাবুগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ইনডোর মাঠে ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হবে। এতে স্থানীয় সাংবাদিক, প্রশাসনের কর্মকর্তা, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজনদের অংশগ্রহণের কথা রয়েছে।

এদিকে, আগামীকাল বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নে একটি খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন সংসদ সদস্য জয়নুল আবেদীন। স্থানীয়দের প্রত্যাশা, এ উদ্যোগ বাস্তবায়িত হলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে এবং কৃষি কার্যক্রমে ইতিবাচক প্রভাব পড়বে।

আয়োজকরা জানান, পবিত্র মাহে রমজানকে ঘিরে রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সম্পর্ক জোরদারের লক্ষ্যেই এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাবুগঞ্জে ইফতার মাহফিলে যোগ দিচ্ছেন বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন।

আপডেট সময় : ১১:০৭:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬