১০ মার্চ ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন, ২০শে রমজান, ১৪৪৭ হিজরি, মঙ্গলবার, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বানারীপাড়ায় কৃষকদল নেতার বিরুদ্ধে নারীকে মারধর ও যৌনপীড়নের অভিযোগ দুর্যোগ মোকাবিলায় সচেতনতা ও আগাম প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ—ইউএনও আসমা উল হুসনা। এসি চালানো শিখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন গণপূর্ত অধিদপ্তরের শীর্ষ আট কর্মকর্তা তেলের প্রধান ডিপোগুলোয় সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ হাদির ‘খুনি’ গ্রেফতার ইস্যুতে প্রশ্নের মুখে বিজেপি মেঘনায় রাতভর অভিযান: ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ১৪ জেলে আটক উজিরপুর–বানারীপাড়া আসনের এমপি সান্টুর ব্যক্তিগত সহকারী হলেন ফাইজুল হক সুমন। চুয়াডাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত জেলগেটে আ.লীগ নেতাকে মালা দিয়ে বরণ করলেন বিএনপির এমপি বাবুগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
দুর্যোগ মোকাবিলায় সচেতনতা ও আগাম প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ—ইউএনও আসমা উল হুসনা।

দুর্যোগ মোকাবিলায় সচেতনতা ও আগাম প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ—ইউএনও আসমা উল হুসনা।

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
দুর্যোগ মোকাবিলায় জনগণের সচেতনতা ও আগাম প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আসমা উল হুসনা।

সোমবার (১০ মার্চ) জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালি, আলোচনা সভা ও অগ্নিকাণ্ড প্রতিরোধ বিষয়ক মহড়ায় তিনি এ কথা বলেন।

“দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবছর বরিশালের বাবুগঞ্জে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মিজানুর রহমানের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার আসমা উল হুসনার সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুর রউফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সোহেল হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রহমান সন্যামত এবং বাবুগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মালেক মিয়া,জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল আহসান হিমুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাগন, শিক্ষার্থী ও সুধীজন।

পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অগ্নিকাণ্ড ও বিভিন্ন দুর্যোগে করণীয় এবং উদ্ধার কার্যক্রমের ওপর সচেতনতামূলক মহড়া প্রদর্শন করেন। আয়োজকরা জানান, দুর্যোগ সম্পর্কে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি এবং জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে ধারণা দিতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019