০৬ মার্চ ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
সাবেক দুই উপদেষ্টাকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভের ঘোষণা জামায়াতের বরিশালে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ দৈনিক কীর্তনখোলা পত্রিকার বাবুগঞ্জ প্রতিনিধি হিসেবে মোস্তাফিজুর রহমান টুলুর নিয়োগ ঝালকাঠি আইনজীবী সমিতি নির্বাচন চূড়ান্ত ফলাফল মাহেব হোসেন – সোহেল প্যানেল ৭টি শাহাদাৎ -নাসিম প্যানেল ৪ টি দামুড়হুদায় ৫ মাদকসেবীকে কারাদণ্ড শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেলেন বেগম সেলিমা রহমান বানারীপাড়ায় প্রতিবেশীর গালমন্দ ও বাবা-মায়ের সঙ্গে অভিমানে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা বাবুগঞ্জে ইউএনও’র সাথে মুক্তিযোদ্ধাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ঝালকাঠিতে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠিতে গভীর রাতে অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই ১৫ লাখ টাকার ক্ষতি
বরিশালে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

বরিশালে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

আজকের ক্রাইম ডেক্স
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

শুক্রবার (৬ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে বরিশালের গৌরনদী উপজেলার কসবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-ঢাকার নিউমার্কেট এলাকার এলিফ্যান্ট রোডের বাসিন্দা আব্দুল ওয়াহিদের ছেলে মো. ইলিয়াস হোসেন (৫৫) এবং বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের মাইক্রোবাস চালক মো. রিপন মাঝি (৪৫)।

এছাড়া মাইক্রোবাসের যাত্রীদের মধ্যে গুরুতর আহত হয়েছেন-মাদারীপুরের শিবচর উপজেলার মো. মনিরুজ্জামান মনি (৩৮), ঢাকার মুরাদপুর এলাকার নুরুজ্জামান (৪৬), বাগেরহাটের মোংলা এলাকার আব্দুল ওয়েজ (৩০) এবং কুমিল্লার দাউদকান্দি উপজেলার মো. শফিউল বাশার (৪০)।

গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানান, খুলনাগামী টেকেরহাট এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বরিশালগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ ৬ জন গুরুতর আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। পরে চিকিৎসাধীন অবস্থায় মাইক্রোবাসের চালকসহ দুইজন মারা যান। গুরুতর আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, বাস ও মাইক্রোবাস দুটি জব্দ করা হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019