০৬ মার্চ ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
দৈনিক কীর্তনখোলা পত্রিকার বাবুগঞ্জ প্রতিনিধি হিসেবে মোস্তাফিজুর রহমান টুলুর নিয়োগ ঝালকাঠি আইনজীবী সমিতি নির্বাচন চূড়ান্ত ফলাফল মাহেব হোসেন – সোহেল প্যানেল ৭টি শাহাদাৎ -নাসিম প্যানেল ৪ টি দামুড়হুদায় ৫ মাদকসেবীকে কারাদণ্ড শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেলেন বেগম সেলিমা রহমান বানারীপাড়ায় প্রতিবেশীর গালমন্দ ও বাবা-মায়ের সঙ্গে অভিমানে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা বাবুগঞ্জে ইউএনও’র সাথে মুক্তিযোদ্ধাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ঝালকাঠিতে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠিতে গভীর রাতে অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই ১৫ লাখ টাকার ক্ষতি জীবননগর বিএনপি নেতা ময়েনের নামে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ২০০৮-এ তারেক রহমানের আলোচিত জামিন রায়, ওপরে থেকে বার্তা ছিল, কোনোভাবেই জামিন নয়। তবু আইন মেনেই সিদ্ধান্ত’ সাবেক বিচারপতি জয়নুল আবেদীন
দৈনিক কীর্তনখোলা পত্রিকার বাবুগঞ্জ প্রতিনিধি হিসেবে মোস্তাফিজুর রহমান টুলুর নিয়োগ

দৈনিক কীর্তনখোলা পত্রিকার বাবুগঞ্জ প্রতিনিধি হিসেবে মোস্তাফিজুর রহমান টুলুর নিয়োগ

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি ঃ
বরিশাল থেকে প্রকাশিত বহুল প্রচারিত ও জনপ্রিয় দৈনিক, দৈনিক কীর্তনখোলা পত্রিকার বাবুগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান টুলু। গত পহেলা ফেব্রুয়ারি থেকে তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেছেন।

মোস্তাফিজুর রহমান টুলু বাবুগঞ্জ উপজেলার একটি সুপরিচিত নাম। তিনি বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সদস্য এবং বর্তমানে সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন। দীর্ঘদিন ধরে তিনি সততার সঙ্গে সাংবাদিকতা করে আসছেন।

পেশাগত জীবনে মোস্তাফিজুর রহমান টুলু একজন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। শিক্ষকতার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে তিনি জাতীয় ও স্থানীয় পত্রিকায় রিপোর্টার হিসেবে কাজ করেছেন। বিশেষ করে অবসর সময়ে তিনি সমাজের নানান অসঙ্গতি, সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনার গল্প তুলে ধরে স্থানীয় সাংবাদিকতাকে সমৃদ্ধ করে আসছেন।

দীর্ঘদিন অবৈতনিকভাবে স্থানীয় সাংবাদিকতায় যুক্ত থেকেও তিনি কখনো দায়িত্ববোধ থেকে বিচ্যুত হননি। জনস্বার্থে তথ্যভিত্তিক সংবাদ পরিবেশন এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের কথা তুলে ধরাই তার সাংবাদিকতার মূল লক্ষ্য।

তার এই অভিজ্ঞতা, সামাজিক গ্রহণযোগ্যতা ও পেশাগত সততার স্বীকৃতি হিসেবেই দৈনিক কীর্তনখোলা পত্রিকা কর্তৃপক্ষ তাকে বাবুগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ প্রদান করেছে বলে সংশ্লিষ্ট মহল মনে করছেন।

এই নিয়োগে বাবুগঞ্জের সাংবাদিক সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সন্তোষ প্রকাশ করেছেন এবং তার পেশাগত সাফল্য কামনা করেছেন। আশা করা হচ্ছে, মোস্তাফিজুর রহমান টুলুর হাত ধরে বাবুগঞ্জ উপজেলার শিক্ষা, সমাজ, উন্নয়ন ও জনজীবনের বাস্তব চিত্র আরও শক্তভাবে দৈনিক কীর্তনখোলার পাতায় উঠে আসবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019