০১ মার্চ ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন, ১১ই রমজান, ১৪৪৭ হিজরি, রবিবার, ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বানারীপাড়ায় প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তফা সরদারের প্রথম মৃত্যুবার্ষিকীকে ইফতার ও দোয়া অনুষ্ঠিত বানারীপাড়ায় ব্রিজের মালপত্র চুরির দায়ে গ্রেপ্তার হওয়া সেই যুবদল নেতা বহিস্কার জুলাই আন্দোলনের শহীদ ও নিহত পুলিশের প্রশ্নে রাষ্ট্রের দায় জামিনের পরদিনই গ্রেফতার দেখানো হলো আইভীকে বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শের-ই বাংলার নাতি রাজুর স্ত্রী ও ছেলে বানারীপাড়ায় আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি সাঁটিয়ে জাতীয় পতাকা উত্তোলন বিয়ের প্রলোভনে ‘ধর্ষণ ও ভিডিও ধারণ’, বিসিসি কর্মকর্তা গ্রেপ্তার কলাপাড়ায় স্ত্রীর বিরুদ্ধে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে চলে যাওয়ার অভিযোগ… বানারীপাড়ায় ব্রিজের মালামাল চুরির দায়ে ছাত্রদল ও যুবদলের দুই নেতা গ্রেপ্তার বরিশাল–ঢাকা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, গুরুতর আহত অন্তত ২০
বানারীপাড়ায় ব্রিজের মালপত্র চুরির দায়ে গ্রেপ্তার হওয়া সেই যুবদল নেতা বহিস্কার

বানারীপাড়ায় ব্রিজের মালপত্র চুরির দায়ে গ্রেপ্তার হওয়া সেই যুবদল নেতা বহিস্কার

রাহাদ সুমন,
বিশেষ প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়ায় পুরনো সরকারি ব্রিজের মালামাল চুরির দায়ে গ্রেপ্তার হওয়া সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি সানি মোল্লাকে বহিস্কার করা হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারী) তার এ বহিস্কারের চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।
ওই বহিস্কারপত্র সুত্রে জানা গেছে,
শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) বরিশাল জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে বানারীপাড়া উপজেলা যুবদলের সভাপতি ছাব্বির আহম্মেদ সুমন হাওলাদার ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান ফকির স্বাক্ষরিত এক পত্রে সানি মোল্লাকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে যুবদলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিস্কার করা হয়। একই পত্রে বহিস্কৃত যুবদল নেতা সানি মোল্লার কোন অপকর্মের দায়ভার দল নেবে না এবং নেতা-কর্মীদের তার সঙ্গে কোন সাংগঠনিক সম্পর্ক না রাখারও নির্দেশ দেওয়া হয়। প্রসঙ্গত ,বানারীপাড়ায় সদর ইউনিয়নের গাভা গ্রাম থেকে পুরনো সরকারি ব্রিজের মালামাল চুরির দায়ে সদর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. জিহাদ আকন (২০) ও ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. সানি (২২)।কে মঙ্গলবার ( ২৫ ফেব্রুয়ারী) দিবাগত রাত ৩ টায় বানারীপাড়া ফেরীঘাট সংলগ্ন সন্ধ্যা নদীতে অভিযান চালিয়ে ব্রিজের মালামাল ও ট্রলারসহ গ্রেপ্তার করে থানা পুলিশ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) বানারীপাড়া থানায় এ সংক্রান্ত দায়েরকৃত মামলার আসামী হিসেবে তাদের বরিশালে জেলহাজতে পাঠানো হয়। এদিকে যুবদল নেতা সানিকে সংগঠন থেকে বহিস্কার করা হলেও একই অভিযোগে গ্রেপ্তার হওয়া ছাত্রদল নেতা জিহাদ আকনকে এখনও বহিস্কার করা হয়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019