২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন, ১০ই রমজান, ১৪৪৭ হিজরি, শনিবার, ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
জামিনের পরদিনই গ্রেফতার দেখানো হলো আইভীকে বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শের-ই বাংলার নাতি রাজুর স্ত্রী ও ছেলে বানারীপাড়ায় আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি সাঁটিয়ে জাতীয় পতাকা উত্তোলন বিয়ের প্রলোভনে ‘ধর্ষণ ও ভিডিও ধারণ’, বিসিসি কর্মকর্তা গ্রেপ্তার কলাপাড়ায় স্ত্রীর বিরুদ্ধে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে চলে যাওয়ার অভিযোগ… বানারীপাড়ায় ব্রিজের মালামাল চুরির দায়ে ছাত্রদল ও যুবদলের দুই নেতা গ্রেপ্তার বরিশাল–ঢাকা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, গুরুতর আহত অন্তত ২০ বরিশাল আদালত অবমাননা হট্টগোল করায় ১২ আইনজীবীর সনদ বাতিলের সুপারিশ সাবেক মেয়র আইভীর ৫ মামলায় হাইকোর্টে জামিন পাসপোর্ট অফিস থেকে এসএ টিভির পরিচয়ে আটক ভুয়া সাংবাদিকের কারাদণ্ড
বরিশাল–ঢাকা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, গুরুতর আহত অন্তত ২০

বরিশাল–ঢাকা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, গুরুতর আহত অন্তত ২০

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি :
বরিশাল–ঢাকা মহাসড়কের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু সংলগ্ন ঢালে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বরগুনা জেলার পাথরঘাটা উপজেলা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ইসলাম পরিবহন (ঢাকা মেট্রো-ব ১৩-২৩৪৬) এবং ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা লাবিবা পরিবহন (ঢাকা মেট্রো-ব ১৪-৩৯৭৯) বাসের মধ্যে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পরপরই ইসলাম পরিবহনের চালক ঘটনাস্থলেই মারা যান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় উভয় বাসের অর্ধশতাধিক যাত্রী আহত হন। তাদের মধ্যে অন্তত ২০ জন গুরুতর আহত অবস্থায় স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে বরিশাল ও আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে বাবুগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় জনতা প্রায় আট ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। এতে বরিশাল–ঢাকা মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার করা হলে যান চলাচল স্বাভাবিক হয়।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019