২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন, ৩রা রমজান, ১৪৪৭ হিজরি, শনিবার, ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
নবাবগঞ্জে জুয়ার মহাউৎসব প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রকাশ্যে ‘ফড়গুটি’ আসর তথ্যমন্ত্রী হয়ে প্রথমবার বরিশালে আসছেন জহির উদ্দিন স্বপন বিজয়নগরে চাইলহোড মডেল কিন্ডারগার্ডেন এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিরামপুরে রাস্তার সরকারি গাছ কর্তন নিয়ে প্রশ্নের ঝড় কক্সবাজারের আইনজীবীপাড়ায় উঠেছে শেখ মুজিবের ছবি ঝালকাঠিতে টিসিবির ৩০ ডিলার স্থাগিত, পণ্য বিক্রেতা অধিকাংশ ডিলারের নেই মুদি দোকান রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে বরিশালে চকবাজারে মোবাইল কোর্ট, জরিমানা জনতার অর্থে জনগণের সেবা – এবার ইফতার আয়োজনের জন্য আর্থিক সহায়তার আহ্বান: ব্যারিস্টার ফুয়াদ এর বরিশাল- ২ আসনের এমপি সরফুদ্দিন সান্টুকে বিএনপি নেতা রকির উষ্ণ অভিনন্দন বিরামপুরে সয়াবিন তেলের সংকট, রমজানের শুরুতেই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি
তথ্যমন্ত্রী হয়ে প্রথমবার বরিশালে আসছেন জহির উদ্দিন স্বপন

তথ্যমন্ত্রী হয়ে প্রথমবার বরিশালে আসছেন জহির উদ্দিন স্বপন

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি
মন্ত্রী হিসেবে শপথ ও দায়িত্ব গ্রহনের পর প্রথমবার নিজ নির্বাচনী এলাকায় আসছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসন থেকে তৃতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন জহির উদ্দিন স্বপন।

নির্বাচিত হওয়ার পরপরই শপথ গ্রহণের জন্য তিনি ঢাকায় অবস্থান করছিলেন।

প্রথমবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়ে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সরকারি সফরে তিনি বরিশাল শহর ও নিজ নির্বাচিত এলাকায় সফরে আসবেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ সাঈদ আলী স্বাক্ষরিত পত্রে জানা গেছে, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় জাতীয় প্রেসক্লাব থেকে গৌরনদীর উদ্দেশ্যে সড়ক পথে যাত্রা শুরু করবেন।

রাত দশটায় গৌরনদী উপজেলার প্রবেশদ্বার ভুরঘাটা বাসষ্ট্যান্ডে বিএনপির নেতৃবৃন্দরা মন্ত্রীকে অভ্যর্থনা প্রদান করবেন।

রাত ১২ টা ১ মিনিটে তথ্যমন্ত্রী গৌরনদীর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে রাত সাড়ে বারোটায় বরিশাল সার্কিট হাউজে রাত্রীযাপন করবেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটায় মহান শহীদ দিবস উপলক্ষ্যে বরিশাল শিল্পকলা একাডেমীতে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনায় সভায় তিনি প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।

একইদিন দুপুর দুইটায় আগৈলঝাড়া অডিটোরিয়ামে মন্ত্রীর পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান ও বিকেল চারটায় উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

রবিবার (২২ ফেব্রুয়ারি) বেলা এগারটায় গৌরনদী অডিটোরিয়ামে মন্ত্রীর পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান এবং দুপুর বারোটায় উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) তিনি সরিকলের নিজ বাসভবন থেকে ঢাকায় ফিরে যাবেন। ###

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019