১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন, ১লা রমজান, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বরিশালে মাহে রমজানকে স্বাগত জানিয়ে র‌্যালি বানারী পাড়ায় জমি সংক্রান্তের জেরে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ। নেশার টাকার জন্য বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে নতুন দায়িত্বে সদ্য সাবেক প্রেস ও ডেপুটি প্রেস সচিব জ্যেষ্ঠ প্রতিবেদক জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা বিএনপির, আসামি ১ হাজার ৪৪ বর্ণাঢ্য আয়োজনে বিএনপি সরকারের ২৫ মন্ত্রীর শপথ,নতুন মন্ত্রিসভায় মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা কে কোন দপ্তর পাচ্ছেন সুন্দরবনে দস্যু তৎপরতা বঙ্গোপসাগর থেকে ২০ জেলে অপহরণ বিজয়নগরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সংস্কৃতি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে. জীবননগরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার বাবুগঞ্জে তীব্র অপুষ্টি ব্যবস্থাপনা সহজতর করতে এডভোকেসি সভা
বরিশালে মাহে রমজানকে স্বাগত জানিয়ে র‌্যালি

বরিশালে মাহে রমজানকে স্বাগত জানিয়ে র‌্যালি

রাহাদ সুমন, বরিশাল:
পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে এবং পবিত্রতা রক্ষায় বরিশাল নগরীতে পৃথক দুটি র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারী) বিকালে
বরিশাল সিটি কপোনেশনের আয়োজনে নগর ভবনের সামনে থেকে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সিটি কর্পোরেশনের সামনে এসে শেষ হয়।

র‌্যালিতে বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউর বারীসহ বিসিসির অনান্য কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এসময় পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষায় সচেতনতামুলক লিফলেট বিতরণ করা হয়।

একইদিন বিকালে মাহে রমজানকে স্বাগত জানিয়ে নগরীতে পৃথক র‌্যালি বের করে হেরার রশ্মি শিল্প গোষ্ঠি।

নগরীর জিলা স্কুল মোড় থেকে র‌্যালিটি বের করা হয়। র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
এসময় তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরেন এবং মাহে রমজানের পবিত্রতা রক্ষার জন্য সবাইকে আহবান জানান। ###

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019