১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন, ২৮শে শাবান, ১৪৪৭ হিজরি, মঙ্গলবার, ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
নবনির্বাচিত এমপি জামালের বক্তব্য দাঁড়িপাল্লার ভোটারদের জারজ সন্তান বলায় জেলা জামায়াতের নিন্দা পাল্টাপাল্টি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উত্তাল মানপাশা কবিরাজ বাড়ি রোড উত্তরাংশে রাস্তা সংস্কারের সাথে পয়োনিস্কান ব্যবস্থার দাবী মাহমুদ হাসান রনি চুয়াডাঙ্গা প্রতিনিধি বাবুগঞ্জ–মুলাদীবাসী পেতে যাচ্ছেন মন্ত্রী ও জাতীয় সংসদের স্পিকার বরিশাল–৩ আসনে রাজনীতিতে নতুন সম্ভাবনার দ্বার। বিএনপির সভাপতির বিচার ও বহিষ্কারের দাবিতে মানববন্ধন বানারীপাড়ায় নির্বাচনোত্তর হিন্দু জাসদ নেতাকে মারধর; দুই যুবদল নেতা বহিস্কার বিরামপুরে ধানের শীষ প্রতীকের বিজয় উদযাপন: উৎসবমুখর বনভোজনে বিএনপি নেতাকর্মীদের মিলনমেলা কলাপাড়া প্রেসক্লাবে নাগরিক সমাজের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। কাঠালিয়ায় ছেলেকে কুপিয়ে হত্যা করেছে বাবা
পাল্টাপাল্টি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উত্তাল মানপাশা

পাল্টাপাল্টি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উত্তাল মানপাশা

filter: 109; fileterIntensity: 0.8; filterMask: 0; hdrForward: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 33;

ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি সদর উপজেলার মানপাশা ইউনিয়নের তালতলা বাজার এলাকায় পাল্টাপাল্টি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

সোমবার শেষ বিকেলে তালতলা বাজার সংলগ্ন ১নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ের সামনে ওয়ার্ড বিএনপি সভাপতি রুবেল কাজীর নেতৃত্বে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা একটি প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন।

এর আগে, গতকাল সাহাবাংলা বাজার এলাকায় স্থানীয় একটি সামাজিক সংগঠনের নেতাকর্মীরা রুবেল কাজীর বিরুদ্ধে মারধর ও বিভিন্ন অপকর্মের অভিযোগ তুলে মানববন্ধন করেন। সেই মানববন্ধনের প্রতিবাদ জানিয়ে আজকের এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

বক্তব্য রাখেন ইউনিয়ন মহিলা দলের সিনিয়র সভানেত্রী মনুজা বেগম ১ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক তুহিন সরদার , ১ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ করিম খান, এনামুল সরদার , ওয়ার্ড বিএনপির কৃষি বিসায়ক সম্পাদক কালাচাঁদ সরদার , সাবিনা আক্তার সহ স্থানীয় এলাকাবাসী।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, রুবেল কাজী একজন সৎ ও জনপ্রিয় ব্যক্তি, তার বিরুদ্ধে একটি মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। তারা দাবি করেন, যারা অভিযোগ তুলছেন তাদের অনেকেই অতীতে বিএনপির কোনো কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন না।

স্থানীয় ওয়ার্ড বিএনপির নেতারা আরও বলেন, রুবেল কাজীর বিরুদ্ধে মাদক ও চাঁদাবাজিসহ যেসব অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দলীয় শীর্ষ নেতাদের দৃষ্টি আকর্ষণ করেন এবং দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানান।

সমাবেশে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বক্তব্য দেন এবং পরিস্থিতি শান্ত রাখার আহ্বান জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019