১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন, ২৭শে শাবান, ১৪৪৭ হিজরি, সোমবার, ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
রাহাদ সুমন,
বিশেষ প্রতিনিধি; বরিশালের বানারীপাড়ায় শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনোত্তর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি ও ভাবী প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনায় মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪) ফেব্রুয়ারী সন্ধ্যায় উপজেলার উদয়কাঠী ইউনিয়নের তেতলা সার্বজনিন কালি মন্দিরে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের উদ্যোগে এ বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। এতে বরিশাল-২ আসনে বিএনপির নর্বনির্বাচিত সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টুর সুস্বাস্থ্য এবং নতুন সরকার ও দেশের কল্যাণ কামনা করা হয়। প্রার্থণা সভায় প্রধান অতিথি ছিলেন বানারীপাড়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ শাহ্ আলম মিঞা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম রকি। তেতলা সার্বজনিন কালি মন্দিরের সভাপতি বিমল হালদারের সভাপতিত্বে ও বলদিয়া মলুহার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিহির রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত এ প্রার্থনা সভায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ বক্তৃতা করেন।###