১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন, ২৭শে শাবান, ১৪৪৭ হিজরি, সোমবার, ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি সদরের পোনাবালিয়া ইউনিয়নে রাজাপুরে গ্রামে শনিবার রাত ৭ টার দিকে ৮ নং ওয়ার্ড যুবদল নেতা মৃত হাকিম ব্যাপারীর ছেলে খোকন ব্যাপারীর উপর হামলার ঘটনা ঘটে।
হামলায় খোকন ব্যাপারী গুরুতর আহত স্থানীয়রা উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে আসে।
কর্তব্যরত চিকিৎসক জানান তার মুখমণ্ডলে আঘাতের চিহ্ন রয়েছে এবং ছয়টি সেলাই লেগেছে। মাথায় আঘাতের চিহ্ন রয়েছে তাই তাকে সিটি স্ক্যান করার জন্য ডায়াগনস্টিক সেন্টারে পাঠানো হয়েছে।
আহত খোকন ব্যাপারী বলেন নির্বাচন নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে যুবলীগ নেতা মেহেদী হাসান মেম্বার সহ ৫-৬ জন আমার উপর হামলা করে।
স্থানীয় মোঃ পলাশ বলেন মেম্বার যুবলীগ নেতা মেহেদী হাসান তিনি দাড়িপাল্লায় ভোট চেয়েছেন সেই বিষয়ে তার কাছে জানতে চাইলে এটা ক্ষিপ্ত হয়ে তিনি সহ চার-পাঁচজন খোকন ব্যাপারীর উপর হামলা করে। আহত অবস্থায় তাকে আমরা ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে আসি।
খবর পেয়ে ঝালকাঠি জেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট আনিসুর রহমান হাসপাতালে আসেন। তিনি বলেন আমি খবর পেয়ে হাসপাতালে ছুটে এসেছি বিস্তারিত পরে বলব।
এ বিষয়ে হাসান মেম্বার বলেন আমি আওয়ামী লীগের সময় মেম্বার হয়েছি আমি কোন দল করি না ।বর্তমানে আমরা সবাই এমপির সাথে দেখা করে বিএনপিতে যোগদান করেছি এতে তারা ক্ষিপ্ত হয়েছে আমার উপর। এ নিয়ে যুবদল নেতা সোহাগ এবং স্থানীয়রা সালিশ মীমাংসা হয়েছে।
আমাকে দোষারোপ করেছে আমি নাকি দাঁড়িপাল্লায় ভোট চেয়েছি। আহত খোকন ব্যাপারী আমার আপন মামাতো ভাই।তার উপরে কারা হামলা করছে আমার জানা নাই এই হামলার সাথে আমার কোন সম্পর্ক নেই।