১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন, ২৬শে শাবান, ১৪৪৭ হিজরি, রবিবার, ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বরিশাল-৩ আসনে ভরাডুবি: সাবেক এমপি টিপুসহ ৪ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত ! দুই যুগের অপেক্ষার অবসান: বরিশাল–৩ আসনে ভোটের জোয়ারে ফিরল বিএনপি। জয়ের পরই মন্ত্রিত্বের দাবিতে উত্তাল বরিশাল–৩: বাবুগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চায় কলাপাড়া রাঙ্গাবালীবাসী….. ‎মাদারীপুর-৩ আসনে বিজয়ী বিএনপি প্রার্থী আনিসুর রহমান তালুকদার খোকন চুয়াডাঙ্গার দু’টি আসনে জামায়াত মনোনীত প্রার্থী জয়লাভ সৌভাগ্যের” উপজেলা বানারীপাড়া বরিশাল ২ শের-ই-বাংলার উত্তরাধিকারের পারিবারিক বিরোধ গড়ালো ভোটের মাঠে শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড নির্বাচনের আগের দিন জাতীয় পার্টি নেতার বাড়িতে হামলার অভিযোগ, প্রচারকেন্দ্র ভাঙচুর
জয়ের পরই মন্ত্রিত্বের দাবিতে উত্তাল বরিশাল–৩: বাবুগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচি

জয়ের পরই মন্ত্রিত্বের দাবিতে উত্তাল বরিশাল–৩: বাবুগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি ঃ
সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল–৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদীন-কে মন্ত্রিসভার সদস্য হিসেবে মনোনীত করার দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাবুগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

১৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকালে বাবুগঞ্জ উপজেলায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

বিক্ষোভে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও রহমতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাজন শিকদার, মাধবপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি অহিদুল ইসলাম খান, কেদারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল হাওলাদার ও সাধারণ সম্পাদক মোস্তফা দুয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল কালাম আজাদ বিশ্বাস, বিএনপি নেতা মনিরুজ্জামান খোকন মাস্টার। যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম রাফিল, যুগ্ন আহবায়ক এইচএম লিমন শিকদার।

এছাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতিকুর রহমান আল আমিন,বরিশাল মহানগর ছাত্রদলের সহ-সভাপতি আজিজুল ইসলাম, ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আকিব হোসেন ইমরান, যুগ্ম আহ্বায়ক যুবায়ের হোসেন, বাবুগঞ্জ ডিগ্রি
কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আসিফ সিকদার ও সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, কৃষি কলেজ ছাত্রদল নেতা সালমান মাহমুদ, রহমতপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. ফিরদাউস খান, ছাত্রদল নেতা মোহাম্মদ আজাদ হোসেনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বরিশাল–৩ আসন দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চনার শিকার। অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের ক্ষেত্রে কাঙ্ক্ষিত অগ্রগতি নিশ্চিত করতে জাতীয় পর্যায়ে কার্যকর নেতৃত্ব অপরিহার্য। সেই বিবেচনায় সদ্য নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদীন একজন পরীক্ষিত, প্রাজ্ঞ ও অভিজ্ঞ রাজনৈতিক নেতা হিসেবে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হওয়ার যোগ্য দাবিদার।

নেতৃবৃন্দ আরও বলেন, তাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হলে বাবুগঞ্জ–মুলাদীসহ পুরো বরিশাল অঞ্চলের উন্নয়ন কার্যক্রম নতুন গতি পাবে এবং দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা বাস্তবায়নের পথ সুগম হবে।

কর্মসূচি থেকে কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, বরিশাল–৩ আসনের জনগণের রায় ও প্রত্যাশার প্রতি সম্মান জানিয়ে নবনির্বাচিত এই সংসদ সদস্যকে গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হোক, যাতে দক্ষিণাঞ্চলের উন্নয়নে কার্যকর ও দৃশ্যমান ভূমিকা রাখা সম্ভব হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019