১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন, ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি, শনিবার, ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
‎মাদারীপুর-৩ আসনে বিজয়ী বিএনপি প্রার্থী আনিসুর রহমান তালুকদার খোকন চুয়াডাঙ্গার দু’টি আসনে জামায়াত মনোনীত প্রার্থী জয়লাভ সৌভাগ্যের” উপজেলা বানারীপাড়া বরিশাল ২ শের-ই-বাংলার উত্তরাধিকারের পারিবারিক বিরোধ গড়ালো ভোটের মাঠে শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড নির্বাচনের আগের দিন জাতীয় পার্টি নেতার বাড়িতে হামলার অভিযোগ, প্রচারকেন্দ্র ভাঙচুর ভোট কেনার সময় জামায়াতের নায়েবে আমির আটক আ.লীগের নীরব ভোটেই নির্ধারণ জয়-পরাজয় বাগেরহাটের চার আসনে ত্রিমুখী লড়াই সবক’টিতে মাঠে বিএনপির বিদ্রোহী, জামায়াত বাড়তি সুবিধায় বরিশাল -৩ আসন। বাবুগঞ্জে ঈগল প্রতীকের নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ। বরিশালে সাংবাদিকদের ওপর ডিসির ক্ষোভ: নির্বাচনী কার্ড ইস্যুতে হয়রানির অভিযোগ
চুয়াডাঙ্গার দু’টি আসনে জামায়াত মনোনীত প্রার্থী জয়লাভ

চুয়াডাঙ্গার দু’টি আসনে জামায়াত মনোনীত প্রার্থী জয়লাভ

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃচুয়াডাঙ্গা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গার দু’টি আসনেই জামায়াত মনোনীত প্রার্থী জয়লাভ করেছে।
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাসুদ পারভেজ রাসেল ২ লাখ ১১ হাজার ৪১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের মোঃ শরীফুজ্জামান শরীফ পেয়েছেন ১ লাখ ৫৩ হাজার ১৯৩ ভোট। এছাড়া হাতপাখা প্রতীকের প্রার্থী মোহাম্মদ জহুরুল ইসলাম পেয়েছেন ১০ হাজার ১২২ ভোট।
এ আসনে মোট ভোটার ছিলেন ৫ লাখ ১১ হাজার ৬৫৭ জন। ভোটগ্রহণের হার ছিল প্রায় ৭৪ দশমিক ৫১ শতাংশ। গণভোটে হ্যাঁ ভোট পড়েছে ২ লাখ ৫৮ হাজার ৮২৪টি এবং না ভোট পড়েছে ৮১ হাজার ২৫টি। বাতিল হয়েছে ৪১ হাজার ৭০৬টি ভোট।
অপরদিকে চুয়াডাঙ্গা-২ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী রুহুল আমিন ২ লাখ ৮ হাজার ১১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের মাহমুদ হাসান খান বাবু পেয়েছেন ১ লাখ ৬৩ হাজার ৮৭৭ ভোট। অপর প্রার্থী হাসানুজ্জামান পেয়েছেন ৬ হাজার ৩৭৪ ভোট।
এ আসনে মোট ভোটার ছিলেন ৪ লাখ ৯২ হাজার ৪৩০ জন। ভোটগ্রহণের হার ছিল প্রায় ৭৮ দশমিক ২৭ শতাংশ। গণভোটে হ্যাঁ ভোট পড়েছে ২ লাখ ৫৭ হাজার ৫৭৫টি এবং না ভোট পড়েছে ৮৩ হাজার ১২৯টি। বাতিল হয়েছে ৪৩ হাজার ২০৮টি ভোট।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019