১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন, ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের ক্রাইম ডেক্স
ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে বিপুল পরিমাণ টাকাসহ আটক করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।
নীলফামারীর পুলিশ সুপার (এসপি) শেখ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, জব্দ টাকা মেশিনে গণন চলছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)। বিপুল টাকাসহ ঠাকুরগাঁওয়ের জামায়াত নেতা আটকের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।