০৭ মার্চ ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি, শনিবার, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বিরামপুরে পিতাকে বেধড়ক মারধর ও দাড়ি টেনে ছিঁড়ে ফেলার অভিযোগ, ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ সাবেক দুই উপদেষ্টাকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভের ঘোষণা জামায়াতের বরিশালে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ দৈনিক কীর্তনখোলা পত্রিকার বাবুগঞ্জ প্রতিনিধি হিসেবে মোস্তাফিজুর রহমান টুলুর নিয়োগ ঝালকাঠি আইনজীবী সমিতি নির্বাচন চূড়ান্ত ফলাফল মাহেব হোসেন – সোহেল প্যানেল ৭টি শাহাদাৎ -নাসিম প্যানেল ৪ টি দামুড়হুদায় ৫ মাদকসেবীকে কারাদণ্ড শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেলেন বেগম সেলিমা রহমান বানারীপাড়ায় প্রতিবেশীর গালমন্দ ও বাবা-মায়ের সঙ্গে অভিমানে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা বাবুগঞ্জে ইউএনও’র সাথে মুক্তিযোদ্ধাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ঝালকাঠিতে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
‎ঝালকাঠিতে ছেলের দায়ের আঘাতে প্রাণ গেল মায়ের

‎ঝালকাঠিতে ছেলের দায়ের আঘাতে প্রাণ গেল মায়ের

আজকের ক্রাইম ডেক্স
‎ঝালকাঠিতে ছেলের হাতে মাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের বৈদারাপুর মোল্লা বাড়ি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

‎নিহত নারীর নাম শেফালী বেগম (৬২)। তিনি ওই এলাকার আহম্মদ খানের স্ত্রী। অভিযুক্ত ছেলে সাগর খান (৩২) তিন ভাই-বোনের মধ্যে সবার ছোট। ঘটনার পর পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে।

‎স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সাগর খান দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত অবস্থায় থাকতেন এবং মানসিক সমস্যায় ভুগছিলেন। এ কারণে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে প্রায়ই অস্বাভাবিক আচরণ করতেন। এর আগেও তিনি একাধিকবার মায়ের ওপর নির্যাতন চালিয়েছেন বলে স্থানীয় বাসিন্দারা জানান। রোববার দুপুরে মায়ের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে ঘরে থাকা দা দিয়ে শেফালী বেগমকে আঘাত করতে থাকেন। ‎চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে শেফালী বেগমকে রক্তাক্ত অবস্থায় ঘরের মেঝেতে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।‎

‎ঝালকাঠি সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. বেলায়েত হোসেন বলেন, নিহতের মরদেহ প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পরপরই অভিযুক্ত ছেলে সাগর খানকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019