০৭ মার্চ ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি, শনিবার, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বিরামপুরে পিতাকে বেধড়ক মারধর ও দাড়ি টেনে ছিঁড়ে ফেলার অভিযোগ, ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ সাবেক দুই উপদেষ্টাকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভের ঘোষণা জামায়াতের বরিশালে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ দৈনিক কীর্তনখোলা পত্রিকার বাবুগঞ্জ প্রতিনিধি হিসেবে মোস্তাফিজুর রহমান টুলুর নিয়োগ ঝালকাঠি আইনজীবী সমিতি নির্বাচন চূড়ান্ত ফলাফল মাহেব হোসেন – সোহেল প্যানেল ৭টি শাহাদাৎ -নাসিম প্যানেল ৪ টি দামুড়হুদায় ৫ মাদকসেবীকে কারাদণ্ড শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেলেন বেগম সেলিমা রহমান বানারীপাড়ায় প্রতিবেশীর গালমন্দ ও বাবা-মায়ের সঙ্গে অভিমানে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা বাবুগঞ্জে ইউএনও’র সাথে মুক্তিযোদ্ধাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ঝালকাঠিতে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জীবননগর সীমান্তে ৩টি স্বর্ণের বার,মটরসাইকেলসহ পাচারকারী আটক

জীবননগর সীমান্তে ৩টি স্বর্ণের বার,মটরসাইকেলসহ পাচারকারী আটক

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গার জীবননগরে বিজিবি চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৩শ৪৯ দশমিক ৪৯ গ্রাম ওজনের ৩টি স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছে।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলার গোয়ালপাড়া এলাকা থেকে একই উপজেলার মেদিনীপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে মাহবুল হোসেন( ৪২)কে আটক করা হয়। এসময় আরও উদ্ধার করা হয় একটি মোটরসাইকেল ও মোবাইল ফোন।
বৃহস্পতিবার বিকালে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের জানায়, মহেশপুর ব্যাটালিয়নের অধীন বেনীপুর বিওপির একটি বিশেষ টহল দল বৃহস্পতিবার বেলা ১২টার দিকে গোয়ালপাড়া-জীবননগর সড়কে জাকা মোল্লার ইটভাটার পূর্ব পাশের পাকা রাস্তার উপর চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।
এসময় মাহাবুল হোসেন নামের একজনকে আটক করে তার হেফাজত হতে উদ্ধার করা হয় ৩টি স্বর্ণের বার, ১টি মোটরসাইকেল ও মোবাইল ফোন। তিনি ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো নিজ জিম্মায় রেখে বহন করছিলেন।উদ্ধারকৃত স্বর্ণের বারের ওজন ৩৪৯ দশমিক ৪৯ গ্রাম। যার আনুমানিক সিজার মূল্য ৬৫ লাখ ৯৩ হাজার ১২৫ টাকা।এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের ও হস্তান্তর এবং উদ্ধারকৃত স্বর্ণের বারসমূহ চুয়াডাঙ্গা জেলার সরকারি কোষাগারে জমা দেয়া হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019