১১ মার্চ ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন, ২১শে রমজান, ১৪৪৭ হিজরি, বুধবার, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বাবুগঞ্জ–মুলাদীতে ইউপি ও উপজেলা নির্বাচনে সম্ভাব্য প্রার্থী আহ্বান এবি পার্টির ইরানে হামলা করার মতো ‘আর কিছুই নেই’, যুদ্ধ শেষ শিগগিরই বাবুগঞ্জে অবৈধ ইটভাটায় প্রশাসনের অভিযান, প্রস্তুত ইট ধ্বংস, জরিমানা বাবুগঞ্জে ৩২৬ পিস ইয়াবাসহ বিএনপি ওয়ার্ড সভাপতি গ্রেফতার, উদ্ধার নগদ ৬ লাখ ৫৯ হাজার টাকা বরিশাল আদালতে ভাঙচুর/ বিএনপিপন্থী ৯ আইনজীবীকে হাইকোর্টের ক্ষমা বাবুগঞ্জ উপজেলা টিচার্স ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হলেন সৈয়দ মাহবুবুর রহমান ইরান থেকে ট্রাম্পকে বেরিয়ে আসতে পরামর্শ দিচ্ছেন উপদেষ্টারা জীবননগরে বিএনপি- জামায়াত সংঘর্ষে বড় ভা’ইর পর আহত ছোট ভাই জামায়াত আমীরের মৃত্যু
চুয়াডাঙ্গায় ট্রাক-আলমসাধু সংঘর্ষে মাছ ব্যবসায়ীর মৃত্যু আহত ১

চুয়াডাঙ্গায় ট্রাক-আলমসাধু সংঘর্ষে মাছ ব্যবসায়ীর মৃত্যু আহত ১

মাহমুদ হাসান রনি চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কে বালু বোঝাই ট্রাক ও মাছবাহী আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল ৮টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার পিটিআই সংলগ্ন মাধবীতলা ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাগান মাঠ এলাকা থেকে মাছ নিয়ে একটি আলমসাধু চুয়াডাঙ্গা হয়ে আলমডাঙ্গার দিকে যাওয়ার পথে বালু বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে আলমসাধুটি রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই আলমসাধুর আরোহী মাছ ব্যবসায়ী মোহাম্মদ আলী(৪৭) মারা যান।সে
ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাগানমাঠ পাড়া গ্রামের শামসুল হক ফরাজির ছেলে। অন্যদিকে আহত আলমসাধু চালক জহুরুল ইসলামকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে পাঠান।খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে যানবাহন চলাচল স্বাভাবিক করে।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019