০৭ মার্চ ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি, শনিবার, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বিরামপুরে পিতাকে বেধড়ক মারধর ও দাড়ি টেনে ছিঁড়ে ফেলার অভিযোগ, ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ সাবেক দুই উপদেষ্টাকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভের ঘোষণা জামায়াতের বরিশালে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ দৈনিক কীর্তনখোলা পত্রিকার বাবুগঞ্জ প্রতিনিধি হিসেবে মোস্তাফিজুর রহমান টুলুর নিয়োগ ঝালকাঠি আইনজীবী সমিতি নির্বাচন চূড়ান্ত ফলাফল মাহেব হোসেন – সোহেল প্যানেল ৭টি শাহাদাৎ -নাসিম প্যানেল ৪ টি দামুড়হুদায় ৫ মাদকসেবীকে কারাদণ্ড শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেলেন বেগম সেলিমা রহমান বানারীপাড়ায় প্রতিবেশীর গালমন্দ ও বাবা-মায়ের সঙ্গে অভিমানে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা বাবুগঞ্জে ইউএনও’র সাথে মুক্তিযোদ্ধাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ঝালকাঠিতে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
চুয়াডাঙ্গায় মৃদু শৈত্য প্রবাহ শুরু

চুয়াডাঙ্গায় মৃদু শৈত্য প্রবাহ শুরু

মাহমুদ হাসান রনি চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গায় মৃদু শৈত্য প্রবাহ শুরু হয়েছে। ভোর থেকেই কুয়াশা পড়ছে। একইসঙ্গে তাপমাত্রা কমে যাওয়ায় বেড়ে গেছে শীতের তীব্রতা।
চুয়াডাঙ্গায় শুক্রবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা এ মৌসুমে চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা। সেই সঙ্গে বয়ে যাচ্ছে জেলার উপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, শুক্রবার সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা এই মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা। এছাড়া বয়ে যাচ্ছে মৃদু শৈত প্রবাহ। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। জেলা প্রসাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, ত্রাণ মন্ত্রণালয় থেকে জেলার ৪ উপজেলায় নগদ ২৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সেই টাকা দিয়ে ৮ হাজার কম্বল কেনা হয়েছে। এছাড়া প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে দুই দফায় ৬ হাজার ২৫০ পিছ কম্বল এবং বেসরকারি ব্যবস্থপনায় ৫০০ কম্বল আমরা পেয়েছি যা শীতার্ত মানুষের মধ্যে বিতরণ করা হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019