০৭ মার্চ ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি, শনিবার, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গার জীবননগরে ৮ম শ্রেণির এক স্কুল ছাত্রীকে অপহরণ ও ধর্ষনের অভিযোগে দু’জনের বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়েছে।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে জীবননগর উপজেলার পেয়ারাতলা গ্রামের আনিস উদ্দিনের দু’ছেলে এহসান (১৮) ও মো. ইভান (১৯) নামে
ভুক্তভোগী ওই স্কুল ছাত্রী জীবননগর থানায় উপস্থিত হয়ে এ মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, পিতৃহারা ধর্ষণের শিকার ওই কিশোরী (১৪) জীবননগর সরকারি বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্রী। অভিযুক্ত এহসান তাদের প্রতিবেশী। সে দুই বছর আগে ওই কিশোরীকে প্রেমের প্রস্তাব দেয়। বিষয়টি এহসানের পরিবারকে জানিয়েও কোন প্রতিকার পাইনি। গত নভেম্বর মাসের ১৩ তারিখে সন্ধ্যার পর আসামীরা ওই কিশোরীকে নানা প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে অন্যত্র নিয়ে যায়। পরে কিশোরীর পরিবার জানতে পারে আসামীর দুলাভাই জুয়েল হোসেনের মোটরসাইকেলে পার্শ্ববর্তী মহেশপুর থানার মাইলবাড়ীয়া গ্রামের মো. মাশরাফি মিয়ার পরিত্যক্ত ঘরে নিয়ে যায়। সেখানে এহসান স্কুল ছাত্রীকে ধর্ষণ করে। এরপর স্কুল ছাত্রীর পরিবারের লোকজন খোজাখুজি করে ঘটনার পরের দিন গত ১৪ নভেম্বর সন্ধ্যার সময় আসামী এহসানের ফুফুর বাড়ি কোটচাদপুর থেকে তাকে উদ্ধার করে।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) রিপন কুমার দাস জানান, মঙ্গলবার সকালে থানায় একটি অপহরণ ও ধর্ষনের অভিযোগে মামলা হয়েছে। আসামীদের গ্রেপ্তারের প্রচেষ্টা চলছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী কার্যক্রম করা হবে।