০৭ মার্চ ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি, শনিবার, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বিরামপুরে পিতাকে বেধড়ক মারধর ও দাড়ি টেনে ছিঁড়ে ফেলার অভিযোগ, ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ সাবেক দুই উপদেষ্টাকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভের ঘোষণা জামায়াতের বরিশালে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ দৈনিক কীর্তনখোলা পত্রিকার বাবুগঞ্জ প্রতিনিধি হিসেবে মোস্তাফিজুর রহমান টুলুর নিয়োগ ঝালকাঠি আইনজীবী সমিতি নির্বাচন চূড়ান্ত ফলাফল মাহেব হোসেন – সোহেল প্যানেল ৭টি শাহাদাৎ -নাসিম প্যানেল ৪ টি দামুড়হুদায় ৫ মাদকসেবীকে কারাদণ্ড শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেলেন বেগম সেলিমা রহমান বানারীপাড়ায় প্রতিবেশীর গালমন্দ ও বাবা-মায়ের সঙ্গে অভিমানে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা বাবুগঞ্জে ইউএনও’র সাথে মুক্তিযোদ্ধাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ঝালকাঠিতে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বরিশাল আওয়ামী লীগ নেতা লস্কর নুরুল হক গ্রেপ্তার

বরিশাল আওয়ামী লীগ নেতা লস্কর নুরুল হক গ্রেপ্তার

আজকের ক্রাইম ডেক্স
বরিশাল মহানগর আওয়ামী লীগ নেতা লস্কর নুরুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে শহরের বগুড়া রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান রিমু এই তথ্য বরিশালটাইমসকে নিশ্চিত করেন। তবে এই আওয়ামী লীগ নেতাকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে, তা তাৎক্ষণিক নিশ্চিত করতে পারেননি ওসি।

পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং মহানগর আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক লস্কর নুরুল হকের বিরুদ্ধে জুলাই আন্দোলন সংক্রান্ত বেশ কয়েকটি মামলা রয়েছে। তিনি পেশায় আইনজীবী হওয়ার সুবাদে বরিশাল আওয়ামী লীগের নীতিনির্ধারণী ফোরামের অন্যতমদের মধ্যে একজন।

রাজনৈতিক সূত্রে জানা গেছে, লস্কর নুরুল হক বরিশাল সিটির সাবেক মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত এবং বরিশাল সদর আসনের সাবেক এমপি জাহিদ ফারুকের আস্থাভাজন ছিলেন। আওয়ামী লীগের শাসনামলে প্রতিটি বিতর্কিত নির্বাচনে তিনি দলীয় প্রার্থীকে বিজয়ী করতে সামনের সারিতে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

গত বছরের ৫ আগস্টের পরে বরিশালের নেতৃত্বসারির আওয়ামীলীগের নেতাকর্মীরা গ্রেপ্তার এবং জনরোষের ভয়ে নিজেদের আত্মগোপনে রাখলেও লস্কর নুরুল হক বগুড়া রোডের বাসায় অবস্থান করছিলেন। এবং একাধিক মামলায় অভিযুক্ত হয়েও তিনি এলাকায় প্রকাশ্যে ঘোরাঘুরি করেন।

কোতয়ালি মডেল থানা পুলিশের ওসি মিজানুর রহমান বরিশালটাইমসকে জানান, আওয়ামী লীগ নেতা নুরুল হকের বিরুদ্ধে বিএনপি অফিস পোড়ানোসহ একাধিক মামলা রয়েছে। তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে সে সম্পর্কে তাৎক্ষণিক তথ্য দিতে পারেননি।

ওসি বলেন, রাতে খোঁজ-খবর নিয়ে জানতে হবে তার বিরুদ্ধে কতটি মামলা রয়েছে। এরপরে বিস্তারিত বলা সম্ভব হবে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019