সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

মানবিক উদ্যোগে ইউএনও— অসহায় শাহিনুর বেগমকে আর্থিক সহায়তা প্রদান।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫ ২২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি ঃ
বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের স্বামী পরিত্যক্তা ও অসহায় নারী শাহিনুর বেগমের পাশে দাঁড়ালেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ফারুক আহমেদ। দীর্ঘদিন ধরে অর্ধাহারে-অনাহারে জীবনযাপন করা এই নারী তার মানসিক ভারসাম্যহীন একমাত্র ছেলেকে নিয়ে মানবেতর দিন কাটাচ্ছিলেন।

জানা গেছে, পঞ্চাশোর্ধ্ব শাহিনুর বেগমের একমাত্র সন্তান মোঃ রাহাত হাওলাদার (১২) দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় পড়ে রয়েছেন। তার প্রতিনিয়ত চিকিৎসা, ওষুধ ও যত্নের প্রয়োজন হলেও মায়ের কোনো আয়ের উৎস না থাকায় তা সম্ভব হচ্ছিল না।

বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফারুক আহমেদ শাহিনুর বেগমকে নিজ কার্যালয়ে ডেকে আনেন। সেখানে তিনি তার জীবনসংগ্রামের কথা শোনেন এবং তাৎক্ষণিকভাবে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।

ইউএনও বলেন, আমরা চেষ্টা করছি সরকারের সব সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় এমন অসহায় মানুষদের অন্তর্ভুক্ত করতে। শাহিনুর বেগমের অসহায়ত্বের কথা বিষয়টি হৃদয় ছুঁয়ে গেছে। যতটুকু সম্ভব আমরা পাশে থাকব।

স্থানীয়রা ইউএনও’র এই মানবিক উদ্যোগকে অভিনন্দন ও প্রশংসা জানিয়েছেন এবং বলেন, এ ধরনের সহানুভূতিশীল প্রশাসন থাকলে সমাজের পিছিয়ে পড়া মানুষেরা কিছুটা হলেও আশার আলো দেখতে পায়।

এ অর্থ সহায়তা প্রদানকালে, এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিমানবন্দর প্রেসক্লাবের সভাপতি মোঃ আরিফ উদ্দিন আহমেদ মুন্না, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ শাহাবুদ্দিন, বাবুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাইফুল রহিম, সাবেক সভাপতি মোঃ সাইফুল ইসলাম, সদস্য মোঃ রফিকুল ইসলাম, মোঃ আবু হানিফ প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মানবিক উদ্যোগে ইউএনও— অসহায় শাহিনুর বেগমকে আর্থিক সহায়তা প্রদান।

আপডেট সময় : ১২:২৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫