সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

বরিশালে আলোচিত লিটু সিকদার হত্যা মামলার আসামী মিলন গাজী গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৫:০৭ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫ ২৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি ঃ
বরিশালের আলোচিত লিটু সিকদার হত্যা মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি মিলন গাজী (৩২) অবশেষে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েছে। শুক্রবার (২৩ আগস্ট) ডিএমপি ঢাকার উত্তরখান থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানা পুলিশ।

গ্রেফতারকৃত মিলন গাজী বরিশালের এয়ারপোর্ট থানাধীন পূর্ব বিল্ববাড়ী গ্রামের মৃত আয়নাল গাজীর ছেলে।

উল্লেখ্য, গত ৩১ জুলাই পূর্ববিরোধের জেরে মোঃ লিটন সিকদার লিটুকে প্রকাশ্য দিবালোকে অসংখ্য সাক্ষীর উপস্থিতিতে ধারালো অস্ত্র দিয়ে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করেন, যেখানে মিলন গাজীকে ২ নম্বর আসামি করা হয়।

এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির সিকদার জানান, “ঘটনার পর থেকেই আসামি পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

এ ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং নিহত লিটু সিকদারের পরিবার দ্রুত বিচার দাবি করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশালে আলোচিত লিটু সিকদার হত্যা মামলার আসামী মিলন গাজী গ্রেফতার

আপডেট সময় : ০৫:২৫:০৭ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫