সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

ঘোড়াঘাটে সেনাবাহিনীর প্রেস ব্রিফিং

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫ ৪০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে অবস্থিত ৫টি প্রতিরক্ষা কলোনীর জমির চলমান জটিলতা নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর সংস্থা এফএমআরও এর প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৬ আগস্ট ) দুপুরে ওসমানপুর সেনা ক্যাম্পে রংপুর এরিয়া সদর দপ্তরের তত্ত্বাবধানে ও এমএফআরও এর আয়োজনে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
প্রেস ব্রিফিং এ মেজর নাজমুল হক সাংবাদিকদের জানান, ১৯৪৭ সালে দেশ বিভাগের সময় অবসরপ্রাপ্ত সৈনিকদের কল্যাণে ৫ একর করে ৫টি কলোনীর মোট ১৩৭৫ একর জমি বরাদ্দ দেওয়া হয়। পরবর্তীতে বরাদ্দ প্রাপ্তদের নামে ১৯৬২ সালে এসএ রেকর্ড প্রস্তুত হওয়ায় কিছু জটিলতা সৃষ্টি হয়।
এছাড়া ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় কেউ কেউ দেশত্যাগ বা মৃত্যুবরণ করায় অনেক খালি জমি পড়ে থাকে। খালি জমি কিছুকিছু স্বার্থান্বেষী মহল জাল দলিল তৈরি করে বিক্রি ও হস্তান্তর করছে।
মেজর নাজমুল হক বলেন, “মহাজের পরিবারের সদস্যদের ৯৯ বছরের লিজ দেওয়ার কারণে জমির মালিকানা ও রেকর্ড সংক্রান্ত জটিলতা আরও বেড়েছে। তবে এমএফআরও ইতোমধ্যেই আদালতে মামলা পরিচালনা এবং ভূমি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে অবৈধ দখল উচ্ছেদ ও রেকর্ড সংশোধনের জন্য আইনগত পদক্ষেপ গ্রহণ করেছে।
এ পর্যন্ত ১৩৭৫ একরের মধ্যে ৪৭১ একর জমি এমএফআরও’র নামে রেকর্ড হয়েছে এবং বাকি জমির রেকর্ড প্রক্রিয়াধীন রয়েছে।”
মেজর নাজমুল হক আরও জানান, গত ১৫ মে ও ১২ জুলাই ২০২৫ তারিখে ৫টি কলোনীবাসী মানববন্ধন এবং জেলা ও উপজেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দিয়েছে। “তাদের বেশিরভাগ অভিযোগ ভিত্তিহীন এবং বানোয়াট। এ বিষয়ে তিনি সবাইকে সচেতন এবং দায়িত্বশীল আচরণের আহ্বান জানান।
এ সময় ২৫ বীর সাপোর্ট ব্যাটেলিয়নের মেজর ফারাবী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, সরকারি কৌঁসুলি এ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ সাখাওয়াত হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঘোড়াঘাটে সেনাবাহিনীর প্রেস ব্রিফিং

আপডেট সময় : ০৪:০১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫