০৫ মার্চ ২০২৬, ১২:১৪ অপরাহ্ন, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
ঝালকাঠিতে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠিতে গভীর রাতে অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই ১৫ লাখ টাকার ক্ষতি জীবননগর বিএনপি নেতা ময়েনের নামে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ২০০৮-এ তারেক রহমানের আলোচিত জামিন রায়, ওপরে থেকে বার্তা ছিল, কোনোভাবেই জামিন নয়। তবু আইন মেনেই সিদ্ধান্ত’ সাবেক বিচারপতি জয়নুল আবেদীন ফেইজবুকের আলোচনায় কলাপাড়ায় যুবদলনেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে হত্যার অভিযোগ। ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত ৩ টি সড়ক উদ্বোধন করলেন পৌর প্রশাসক কালকিনিতে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান। সরিয়ে দেওয়া হলো বরিশালের ডিআইজিকে, নতুন দায়িত্বে মোস্তাফিজুর রহমান স্ত্রীর মামলায় গ্রেপ্তার, জামিনে বেরিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসী স্বামী নিহত তথ্যভিত্তিক উদ্যোগে দিনাজপুর-৬-এ উন্নয়নের নতুন গতি চান ডা. এজেড এম জাহিদ হোসেন
ঘোড়াঘাটে কৃতি শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

ঘোড়াঘাটে কৃতি শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রাণীগঞ্জ ২য় দ্বিমুখী সরকারি স্কুল এ্যান্ড কলেজ মাঠে কৃতি শিক্ষার্থীদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। ২০২৪-২৫ ইং অর্থ বছরের প্রনোদনার আওতায় এ সব চারা বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কলেজের ৯৫০ কৃতি শিক্ষার্থীর মাঝে পর্যায়ক্রমে বিতরণ করা হবে।
সোমবার (৪ আগষ্ট) বিকেল ৩ টায় উপজেলার রাণীগঞ্জ ২য় দ্বিমুখী সরকারি স্কুল এ্যান্ড কলেজ মাঠে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৪৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৬৪ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে ৪টি করে কাঠাল গাছের চারা বিতরণ করা হয়।
চারা বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুজ্জামান। এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত কৃষি অফিসার খাদিজাতুল কুবরা, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন অফিসার কামরুজ্জামান, উপ-সহকারী কৃষি অফিসার মমদেল হোসেন, সাখাওয়াত হোসেন ও সিংড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাত হোসেনসহ অনেকে।
শেষে ৩ জন পেঁয়াজ চাষীকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঘোড়াঘাটের পক্ষ থেকে এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019