সংবাদ শিরোনাম ::
বরিশালে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল, সন্ত্রাসবিরোধী আইনে মামলা; আসামি ১৬১ শেখ হাসিনাকে দেশে ফেরানোর শপথ নিলেন নলছিটির স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শপথের ভিডিও ছড়িয়ে পড়েছে বিরামপুরে দিওড় ইউনিয়ন কৃষক দলের ৫ নং ওয়ার্ড কমিটি গঠন নিয়ে আলোচনা সভা তেঁতুলিয়ায় ৬০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ ভান্ডারিয়ায় ফুটপাত দখলমুক্ত করতে ইউএনওর অভিযান, ১১ ব্যবসায়ীকে জরিমানা নলছিটিতে ছাত্রলীগ নেতা ছিনতাইয়ের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ বরিশাল বিএনপি নেত্রী নাসরিনসহ তিনজনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা মাদকমুক্ত ও আধুনিক রহমতপুর গড়ার প্রত্যয় নিয়ে গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান প্রার্থী শিমুল শিকদার নতুন পাসপোর্ট-এনআইডির আবেদন শেখ হাসিনার, ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা অনেক নির্বাহী কর্মকর্তা এলাকায় থাকতে পারেননি’, ইউএনওকে উদ্দেশ করে বিএনপি নেতার বক্তব্যে বিতর্ক

বিজয়নগরে ইউনিয়ন বিভক্তির খসড়া বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ, ও বিক্ষোভ মিছিল।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫ ১০৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হুসাইন মোহাম্মদ রুবেল।
বিজয়নগর প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আসন পুনর্বিন্যাসের খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ওই খসড়ায় ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসন থেকে বিজয়নগর উপজেলার তিনটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন,বুধন্তী, চান্দুরা ও হরষপুর ইউনিয়নকে কেটে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সঙ্গে যুক্ত করার প্রস্তাবে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয়রা।

এই সিদ্ধান্তের প্রতিবাদে বিজয়নগর জামায়াতে ইসলামীর আয়োজনে শুক্রবার সকাল ১০টার দিকে বিজয়নগরেরর চান্দুরার ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে বিক্ষোভকারীরা। এসময় অবরোধ চলাকালে আধাঘন্টা যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে বিজয়নগর থানা পুলিশের আশ্বাসে আধাঘণ্টা পর অবরোধ স্থগিত করা হয়।

বক্তারা বলেন, ঐতিহ্যবাহী বিজয়নগর উপজেলা রাজনৈতিক ও ভৌগোলিকভাবে একটি সুসংগঠিত এলাকা। তিনটি ইউনিয়নকে অন্য আসনে যুক্ত করার প্রস্তাব বিজয়নগরবাসীর আত্মমর্যাদার ওপর আঘাত। তারা অবিলম্বে আগের আসনবিন্যাস ফিরিয়ে আনার দাবি জানান। দাবী না মানলে পর্যায়ক্রমে ২৪ ঘন্টার জন্য মহাসড়ক ও রেলপথ অবরোধ আল্টিমেটাম ঘোষণা করা হয়। এসময় কেউ কেউ বিজয়নগর উপজেলাকে পৃথক সংসদীয় আসনে উন্নীত করারও দাবি জানান।

এদিকে খসড়া তালিকা প্রকাশের পর থেকেই ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয়রা। অনেকেই কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণার দাবি জানিয়েছেন উপজেলার বিশিষ্টজন ও রাজনৈতিক নেতাদের প্রতি।

এসময় উপস্থিত ছিলেন,চান্দুরা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি লুতফুর রহমান, সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন, বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য রাষ্টু সরকার, চান্দুরা ইউনিয়ন বিএনপি নেতা আবু তাহের, চান্দুরা ইউনিয়ন যুবদলের সভাপতি সোহাগ খন্দকার, উপজেলা ইসলামী আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মাওলানা জুবায়ের আহমেদ, হাজিপুরের জলফু মেম্বার, হরষপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. ইব্রাহিম, এবং ইছাপুরা ইউনিয়নের সভাপতি আমিন মেম্বার।

উল্লেখ্য, গত বুধবার নির্বাচন কমিশন জাতীয় সংসদের ৪০টি আসনের সীমানা পরিবর্তন করে খসড়া তালিকা গেজেট আকারে প্রকাশ করেছে। এ খসড়ার বিরুদ্ধে ১০ আগস্ট পর্যন্ত আপত্তি, অভিযোগ ও দাবি জানানো যাবে। পরে সেসব শুনানি শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করবে ইসি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিজয়নগরে ইউনিয়ন বিভক্তির খসড়া বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ, ও বিক্ষোভ মিছিল।

আপডেট সময় : ০৬:১৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫