সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

মোরেলগঞ্জে একটি চক্রের অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসি, বিচারের দাবিতে মানববন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৭:৫০ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫ ১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট :বাগেরহাটের মোরেলগঞ্জের খাউলিয়া ইউনিয়নের ছোটপরি গ্রামে একটি চক্রের অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসি। রবিবার বেলা ১১টায় প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্থানীয় ভুক্তভোগীরা। এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষে মোশারেফ হোসেন বাদি হয়ে মিরাজ ফরাজী মুন্না, মোশারেফ খানসহ ওই চক্রের ৪ জনের বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছে।
প্রাপ্ত অভিযোগ ও মানববন্ধন থেকে ভুক্তভোগী সামছুল আল, মোশারেফ হাওলাদার, বাচ্চু হাওলাদার, সুইটি বেগম, শিউলি বেগম, আইয়ুব খানসহ একাধিক পরিবারের সদস্যরা অভিযোগ তুলে বলেন, ছোটপরি গ্রামের ইউনুছ ফরাজীর ছেলে মিরাজ ফরাজী মুন্নাসহ একটি চক্র এলাকায় কয়েক মাস ধরে সাধারণ মানুষকে মিথ্যা অভিযোগ, মারপিট, জোরপূর্বক জমি দখলসহ বিভিন্নভাবে হয়রানি করে আসছে। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নামে সিল প্যাড তৈরি করে এলাকার তরুণ ছেলেদের নাম দিয়ে তাদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া, সৌদি প্রবাসীর স্ত্রী সুইটি বেগমের জমি দখলে নিয়ে জোরপূর্বক চাষাবাদসহ স্থানীয় লোকজনকে বিভিন্নভাবে ভয়ভীতি দিয়ে সুবিধা আদায় করছে এ চক্রটি। ভুক্তভোগী গ্রামবাসিরা এ ঘটনার তদন্তপূর্বক ন্যায় বিচারের দাবি জানিয়েছেন উর্দ্ধতন প্রশাসনের প্রতি।

মিরাজ ফরাজী মুন্না তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বিকার করে বলেন, তিনি কারও জমি দখল করেনি। কাউকে হয়রানি করছে না। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তার দাদার জমি জোরপূর্বক দখল করেছে নিয়েছে। উল্টো তাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানা ওসি মতলুবর রহমান বলেন, খাউলিয়া ইউনিয়নের ছোটপরী গ্রামে কয়েকটি পরিবারকে হয়রানির বিষয়ে একটি অভিযোগ দায়ের হয়েছে। ঘটনাটি তদন্ত পূর্বক সত্ত্যতা পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#

*

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মোরেলগঞ্জে একটি চক্রের অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসি, বিচারের দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ১২:৫৭:৫০ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫