সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

বাগেরহাটে পুলিশের অভিযানে ২০ কেজি গাঁজাসহ আটক ৩ মাদক কারবারি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২১:২০ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫ ১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট : বাগেরহাটের ফকিরহাট উপজেলায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে ফকিরহাট মডেল থানা পুলিশ। মঙ্গলবার (২২ জুলাই) রাত পৌনে ৮টার দিকে উপজেলার কাটাখালি মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রাজ্জাক মীর। এ সময় একটি কাভার্ডভ্যানের পেছনের অংশ তল্লাশি করে গাঁজার চালানটি জব্দ করা হয়। এসময় কাভার্ডভ্যানসহ তিন মাদক কারবারিকে আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন, নোয়াখালীর সুধারম উপজেলার ছোট শ্রীরামপুর গ্রামের মৃত ইমরান হোসেনের ছেলে মো. দেলোয়ার হোসেন টিটু (৪৫), কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চন্দ্রনগর গ্রামের মুক্তার হোসেনের ছেলে মনির হোসেন (২৪) ও একই জেলার লাকসাম উপজেলার কাগুইয়া গ্রামের সাফায়েত হোসেনের ছেলে আরমান (২২)।

অভিযানে এসআই মো. মেহেদী হাসান মিশন, এসআই আব্দুল আলিম শেখ, এসআই শিবলি নোমানী ও সঙ্গীয় পুলিশ সদস্যরা অংশ নেন।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফকিরহাট মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২৩ জুলাই) সকালে আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে ফকিরহাট মডেল থানার ওসি মো. আবদুর রাজ্জাক মীর বলেন, পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ স্যারের নির্দেশনায় ফকিরহাট থানা এলাকায় মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে।ছবি সংযুক্ত আছে ** ## **

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাগেরহাটে পুলিশের অভিযানে ২০ কেজি গাঁজাসহ আটক ৩ মাদক কারবারি

আপডেট সময় : ০১:২১:২০ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫