সংবাদ শিরোনাম ::
চিরঘুমে চলে গেলেন সমকালের অতিরিক্ত বার্তা সম্পাদকের বড় ভাই সাবেক শিক্ষক রফিকুল ইসলাম শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে কী ঘটতে পারে, জানাল রয়টার্স বরিশালে চাঁদা না পেয়ে মোটরসাইকেল ছিনিয়ে নেয়া বিএনপি নেতার পদ স্তগিত রাজধানীতে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, বাসে আগুন ঝালকাঠিতে পুলিশের মাদক বিরোধী অভিযানে এক দিনে সাবেক কাউন্সিলরের ছেলেসহ গ্রেপ্তার ৬ বরিশালে বিয়ের প্রলোভনে সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষনের অভিযোগ বরিশালে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল, সন্ত্রাসবিরোধী আইনে মামলা; আসামি ১৬১ শেখ হাসিনাকে দেশে ফেরানোর শপথ নিলেন নলছিটির স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শপথের ভিডিও ছড়িয়ে পড়েছে বিরামপুরে দিওড় ইউনিয়ন কৃষক দলের ৫ নং ওয়ার্ড কমিটি গঠন নিয়ে আলোচনা সভা তেঁতুলিয়ায় ৬০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

গৌরনদীতে চালকের ঘুমের ঘোরে উল্টে গেল লাশবাহী অ্যাম্বুলেন্স

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৯:২০ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫ ৯০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী বাসষ্ট্যান্ড এলাকায় রোববার (২০ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে লাশবাহী অ্যাম্বুলেন্স উল্টে পাঁচজন আহত হয়েছে।
খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা এবং হাইওয়ে থানা পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন।
গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন আহতদের বরাত দিয়ে জানিয়েছেন, ঢাকার শ্যামলী এলাকা থেকে পটুয়াখালীর বাউফল উপজেলার দাসপাড়াগামী লাশবাহী অ্যাম্বুলেন্সটি মহাসড়কের পাশে উল্টে পরে। এতে লাশের সাথে থাকা তাদের পাঁচজন স্বজন আহত হন।
তিনি আরও জানিয়েছেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের বরাত দিয়ে গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান জানিয়েছেন, দুর্ঘটনার পূর্বে অ্যাম্বুলেন্স চালকের চোখে ঘুম ঘুম ছিলো। এসময় লাশের সাথে থাকা স্বজনরা তাকে নিরাপদস্থান দেখে গাড়টি পার্কিং করে রাখার জন্য বলেন। পাশাপাশি প্রয়োজনে পরেরদিন (সোমবার) সকালে যাওয়ার কথা বলেছেন। কিন্তু চালক লাশের স্বজনদের কথা না শুনেই ঘুম চোখে অ্যাম্বুলেন্সটি চালিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে দূর্ঘটনাস্থল অতিক্রমকালে বেপরোয়াগতিতে যাওয়ার সময় অ্যাম্বুলেন্সটি মহাসড়কের পাশে উল্টে পরে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গৌরনদীতে চালকের ঘুমের ঘোরে উল্টে গেল লাশবাহী অ্যাম্বুলেন্স

আপডেট সময় : ০৭:১৯:২০ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫